মো. রমজান আলী, সিলেট প্রতিনিধিঃ ২৩ই ডিসেম্বর রোজ শুক্রবার সন্ধ্যা ৮ ঘটিকায় পীরমহল্লায় ডেসটিনির ক্রেতা-পরিবেশক ও বিনিয়োগকারীদের সামাজিক আন্দোলনের সংগঠন - ডেসটিনি সোস্যাল মিডিয়া ফোরাম গ্রীন সিলেট জেলার শাহপরান থানা কমিটির আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভার শুরুতেই পবিত্র কোরআন থেকে তেলোওয়াত করেন কমিটির সদস্য মো. হাবিব মিয়া । সঞ্জালনায় ছিলেন মো. নিশাত চৌ. মামুন।
প্রধান অতিথি হিসাবে উপস্হিত ছিলেন - ডিএসএমএফ গ্রীন সিলেট বিভাগীয় কমিটির যুগ্ম সদস্য সচিব ও আলোচিত অনলাইন পত্রিকা d2knews.com এর সিলেট প্রতিনিধি মি. রঞ্জিত কুমার তালুকদার ।
বিশেষ অতিথি ছিলেন ডিএসএমএফ গ্রীন সিলেট বিভাগীয় কমিটির যুগ্ম অর্থ সচিব ও দৈনিক ডেসটিনি পত্রিকার শাহপরান থানা প্রতিনিধি মো. কামাল হোসেন ।
এছাড়া ও শাহপরান থানা কমিটির সদস্য মো. লিটন মিয়া , মো. হাবিব আহমেদ , মো. মতিন মিয়া , মো. রমজান আলী, মোছা. শিরীনা আক্তার সুমী , ও মো. মাসুক আহমেদ ।
সবশেষে অবিলম্বে ডেসটিনির নিঃশর্ত মুক্তি দাবি ও উপস্হিত সবাইকে প্রোগ্রাম এ স্বতঃস্ফুর্ত ভাবে উপস্হিত হয়ে প্রোগ্রাম কে সফল ও স্বার্থক করার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করে সভার সমাপ্তি ঘোষণা করেন কমিটির আহবায়ক মো. হুমায়ুন কবির।

