বগুড়া জেলার শাহজাহানপুর থানার উদ্যোগে ডিএসএমএফ গ্রীনের বিশেষ আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

S M Ashraful Azom


মোঃ শাহ আলম সিদ্দীক: ২৩.১২.২০১৬ রোজ শুক্রবার বিকাল ০৪ ঘটিকায় ডেসটিনি সোস্যাল মিডিয়া ফোরাম গ্রীন বগুড়া জেলার অন্তর্গত শাহজাহানপুর থানার  উদ্যোগে  ডিএসএমএফ গ্রীনের প্রতিষ্ঠাতা সভাপতি ইঞ্জিনিয়ার নাজিম উদ্দিন জুয়েল স্যারের পিতার মৃত্যুতে বিশেষ আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
জনাব মোঃ হেলাল উদ্দিনের সভাপতিত্বে উক্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোঃ শাহ সুলতান রিপন যুগ্নসদস্য সচিব ডিএসএমএফ গ্রীন রাজশাহী বিভাগ।
এছাড়াও ডেসটিনি  ২০০০লিঃ এর সাধারণ ক্রেতা,পরিবেশকগণ ও বিনিয়োগকারীরা উপস্থিত ছিলেন। আলোচনায় বক্তারা বলেন,ডেসটিনিতে কাজ করে ভাল ছিলাম। ডেসটিনি কর্তৃক আমরা ক্ষতিগ্রস্ত নয়। ডেসটিনিতে সকল বিনিয়োগ সঠিক ভাবে সংরক্ষিত আছে বলে বক্তারা মন্তব্য করেন। মেয়াদ শেষ না হওয়ার আগে টাকা ফেরত চায় না মর্মে অভিমত ব্যক্ত করেন।
পরিশেষে ডিএসএমএফ গ্রীনের প্রতিষ্ঠাতা সভাপতি ইঞ্জিনিয়ার নাজিমুদ্দিন জুয়েল স্যারের পিতার অকাল মৃত্যুতে গভির শোক প্রকাশ করা হয়। মরহুমের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া করা হয় এবং শোক সন্তুপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করা। সভাপ্রধানের সমাপনি বক্তব্যের মাধ্যমে অনুষ্ঠান সমাপ্তি ঘোষাণা করা হয়।
ট্যাগস

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top