
রঞ্জিত কুমার তালুকদার সিলেট প্রতিনিধি: ২৩ ডিসেম্বর ২০১৬ রোজ শুক্রবার বিকাল ৩ ঘটিকায় ডেসটিনি সোস্যাল মিডিয়া ফোরাম গ্রীন এর বিভাগীয় কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয় ।
শুরুতেই পবিত্র কোরআন তেলাওয়াত করেন হাফেজ মো. শাহিন আহমদ, পবিত্র গীতা পাঠ করেন মি. গৌরাঙ্গ মালাকার।
জনাব বিকাশ দাসের সঞ্চালনায় এতে সভাপতিত্ব করেন জনাব বিকাশ ধর বাবলু
প্রধান অতিথির আসন অলংকৃত করেন জনাব আমিনুল ইসলাম দাদা ভাই সেন্ট্রাল মেম্বার, ডিএসএমএফ গ্রীন।
বিশেষ অতিথি ছিলেন জনাব নজরুল ইসলাম, স্বাগত বক্তব্য রাখেন জনাব ফারুক রশিদ, শুভেচ্ছা বক্তব্য রাখেন জনাব কবির উদ্দিন, রঞ্জিত কুমার তালুকদার, নিখিল চন্দ্র দাস,মো. কামাল হোসেন, মো. কুতুব উদ্দিন, বিপলু রঞ্জন দাস,মো. আক্কাছ মিয়া সহ সিলেট বিভাগের বিভিন্ন জেলা ও থানা প্রতিনিধিবৃন্দ।
সভাপতি সমাপনী বক্তব্য ও ডিএসএমএফ গ্রীন এর প্রতিষ্ঠাতা সভাপতি ইঞ্জি. নাজিম উদ্দিন জুয়েল সাহেবের পিতার রুহের মাগফেরাত কামনা করে দোয়ার মাধ্যমে সম্মেলনের সমাপ্তি ঘোষণা করেন।
