সেবা ডেস্ক: মার্কিন সঙ্গীতশিল্পী কেনি ওয়েস্ট হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন। বৃহস্পতিবার টিএমজি'র বরাত দিয়ে বিবিসি এমনটাই জানিয়েছে।
মানসিক স্বাস্থ্য ভঙ্গের কারণে এক সপ্তাহের বেশি সময় কেনি হাসপাতালে ছিলেন। যুক্তরাষ্ট্রের লস এ্যাঞ্জেলেসের একটি হাসপাতালে তিনি এই ট্রিটমেন্ট নিচ্ছিলেন।
স্ত্রী কিম কারদাশিয়ান এবং তাদের সন্তানেরা টিএমজিকে নিশ্চিত করেছে কেনি এখন বাড়িতে অবস্থান করছেন।
কেনির কাছের সূত্র থেকে জানা গেছে, তিনি সম্প্রতি স্নায়ুবৈকল্য রোগে ভোগছিলেন। এবিষয়ে কিম জানান, তিনি দীর্ঘদিন ধরে বাইরের কাজে ব্যস্ত ছিলেন এইজন্য তার মানসিক ও মেডিকেল ট্রিটমেন্টর প্রয়োজন ছিল।
