বিমান থেকে মল-মূত্র নিক্ষেপ করলে ৫০ হাজার রূপি জরিমানা

Unknown
সেবা ডেস্ক:  ভারতে আকাশে বিমান থেকে মল-মূত্র নিক্ষেপ করলে ৫০ হাজার রূপি জরিমানার বিধান ঘোষণা করছে দেশটির পরিবেশ আদালত। আবাসিক এলাকায় বিমান থেকে, মানব মল-মূত্র নিক্ষেপ করার এক পিটিশনের ভিত্তিতে এই রায় দিয়েছে আদালত।
 
বিমানে মানব বর্জ্য একটি বিশেষ ট্যাংকে জমা হয় এবং সাধারণত অবতরণের পরে সেগুলো সরিয়ে নেয়া হয়। কিন্তু ভারতে অবতরণের আগেই কোনো কোনো প্রক্রিয়াজাত মানব মল-মূত্র নিক্ষেপ করা হচ্ছে। গত জানুয়ারিতে মধ্যপ্রদেশের ৬০ বছর বয়সী এক ব্যক্তি ফুটবল সাইজের একটি বরফের আঘাতে আহত হন। প্রকৃতপক্ষে এটি ছিল বিমানের ট্যাংকে বিশেষ প্রক্রিয়ায় সংরক্ষিত মল-মূত্র।
 
এদিকে দিল্লির এক অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা অভিযোগ করেন, বিমানবন্দরের কাছে অবস্থিত তার বাড়ির ছাদ ও দেয়ালে বিমান থেকে নিক্ষেপ করা মল-মূত্রে নোংরা হয়েছে। তবে এটা সম্পূর্ণভাবে নিশ্চিত করা যায়নি যে তার বাড়ি যে মল-মূত্রে নোংরা হয়েছিল সেটা বিমান থেকেই নিক্ষেপ করা হয়েছিল কী না। 
এই প্রেক্ষিতে তার করা আবেদনের ভিত্তিতে ভারতের জাতীয় পরিবেশ আদালত গ্রিন ট্রাইব্যুনালের রায়ে ভারতের বিমান পরিবহন নিয়ন্ত্রক প্রতিষ্ঠানকে নিশ্চিত করতে বলা হয় যাতে কোনো বিমান থেকে আকাশে মল-মূত্র নিক্ষেপ না করা হয়। শুধু তাই নয়, বিমান আকস্মিক পরিদর্শনে যেতে পারে গ্রিন ট্রাইব্যুনাল। যদি পরিদর্শনে গিয়ে ট্যাংক খালি পাওয়া যায় তাহলে ৫০ হাজার রূপি জরিমানা করা হবে।
 
ভারতের বিমান মন্ত্রণালয় এই অভিযোগের বিরুদ্ধে মামলা পরিচালনা করেছে। তাদের দাবি, বিমানে সাধারণত বিশেষ ট্যাংকে মল-মূত্র জমা থাকে এবং বিমান অবতরণের পরে কর্মীরা সেটা পরিষ্কার করে। একজন সিনিয়র পাইলট বিবিসিকে জানিয়েছেন, আকাশে মল-মূত্র নিক্ষেপ খুবই বিরল ঘটনা। কখনো যদি জরুরি অবস্থায় জ্বালানি ট্যাংক খালি করতে হয় তখন হয়তো এই ট্যাংকও খালি করা হয়।
 
আবার কখনো বর্জ্যের পরিমাণ বেশি হয়ে গেলে বরফ আকারে সেটি আকাশে নিক্ষিপ্ত হয়। সে বর্জ্যগুলোকে ‘ব্লু আইস’ বলা হয়, কারণ গন্ধ ও পরিমাণ কমাতে এর সঙ্গে সংযুক্ত করা কেমিক্যালের কারণে এটি বরফ হয়ে যায়। বিমান থেকে ‘ব্লু আইস’ নিক্ষিপ্ত হওয়ার ঘটনা খুবই বিরল, তবে একেবারেই যে হয় না তা নয়। বিবিসি।
ট্যাগস

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top