নাটোরের ৩ যুবলীগ কর্মী হত্যার বিচার দাবিতে কর্মসূচি

S M Ashraful Azom
সেবা ডেস্ক:  নাটোরের ৩ যুবলীগ কর্মী হত্যার বিচার দাবিতে দুদিনের কর্মসূচি ঘোষণা করেছে জেলা যুবলীগ। 
 
শুক্রবার দুপুরে নাটোর প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে জেলা যুবলীগের সাধারণ সম্পাদক রুহুল আমিন বিপ্লব বলেন, যুবলীগ কর্মী সাব্বির, আব্দুল্লাহ ও সোহেল হত্যার রহস্য উদঘাটন ও অপরাধীদের আটকে প্রশাসনকে ৭২ ঘণ্টার আল্টিমেটাম দেয়া হলেও প্রশাসন কোন কিছু করতে পারেনি। এ অবস্থায় আগামীকাল শনিবার মানববন্ধন ও রবিবার জেলা প্রশাসক ও পুলিশ সুপারের কাছে স্মারকলিপি প্রদান করা হবে।
 
সংবাদ সম্মেলনে নাটোর সদর উপজেলা যুবলীগের সভাপতি আব্দুর রাজ্জাক ডাবলু ও পৌর যুবলীগের আহ্বায়ক সাঈম হোসেন উজ্জ্বলসহ অন্যান্য নেতাকর্মী উপস্থিত ছিলেন।
 
গত ৩ নভেম্বর নাটোরের ৩ যুবলীগ কর্মীকে নাটোর শহরের তোকিয়া বাজার থেকে অপহরণ করা হয়।  পরে ৫ নভেম্বর দিনাজপুরের ঘোড়াঘাট থেকে তাদের গুলিবিদ্ধ লাশ উদ্ধার করে পুলিশ।

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top