সেবা ডেস্ক: কম্পিউটার সিটি টেকনোলজিস লিমিটেড বাজারে এনেছে জেডকে টেকো ব্র্যান্ডের এফ১৮ মডেলের স্বতন্ত্র উপস্থিতি (টাইমএ্যাটেন্ডেন্স) ও প্রবেশ নিয়ন্ত্রণ (এ্যাকসেস কন্ট্রোল) যন্ত্র।
মঙ্গলবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে একথা জানানো হয়।
ডিভাইসটির আঙ্গুলাঙ্ক (ফিঙ্গারপ্রিন্ট) ধারণক্ষমতা ৩ হাজার এবং পরিচয়পত্র (আইডিকার্ড) ধারণক্ষমতা ৫ হাজার। নিখুঁত ও দ্রুততার সাথে আঙ্গুলাঙ্ক সনাক্ত করারজন্য ডিভাইসটিতে জেডকেটেকোর উচ্চ ক্ষমতাসম্পন্ন ফিঙ্গারপ্রিন্ট ম্যাচিংএ্যালগোরিদম ও উচ্চ মানের ফিঙ্গারপ্রিন্ট সনাক্তকরণ সেন্সর ব্যবহার করা হয়েছে। এফ১৮ এর মূল্য ১৪ হাজার টাকা।