ভারতে মার্কিন পর্যটককে ধর্ষণের অভিযোগে ৪ জন গ্রেফতার

Unknown
সেবা ডেস্ক:  ভারতের দিল্লিতে কয়েক মাস আগে বেড়াতে আসা এক মার্কিন পর্যটককে গণধর্ষণ করার অভিযোগে চার জনকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতরা হচ্ছে একজন টুরিস্ট গাইড, একজন গাড়িচালক, একজন পরিচ্ছন্ন কর্মী এবং একজন হোটেল কর্মী।
 
গত এপ্রিল মাসে ভারত সফরের সময় দিল্লির একটি পাঁচ তারকা হোটেলে ওই ধর্ষণের ঘটনা ঘটে। ওই পর্যটক এ মাসের গোঁড়ার দিকে ভারতে ফিরে আসেন ধর্ষিত হওয়ার প্রমাণ দিতে। তিনি বলেন, ওই হোটেলে অবস্থান করার সময় নেশার দ্রব্য খাইয়ে সেখানেই তাকে গণধর্ষণ করে এই টুরিস্ট গাইড ও তার সহযোগীরা।
 
ভারতে বেড়াতে আসা বিদেশী পর্যটকদেরকে যৌন হয়রানী করবার সাম্প্রতিকতম ঘটনা এটি। দেশটিতে সাম্প্রতিক বছরগুলোতে এ ধরণের যৌন সহিংসতা বন্ধ করবার চেষ্টা চালানো হলেও ধারাবাহিকভাবেই বিদেশী পর্যটকেরা যৌন হয়রানির শিকার হচ্ছেন বলে অভিযোগ আছে। বিবিসি।
ট্যাগস

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top