শেরপুরের শ্রীবরদীতে এক রাজমিস্ত্রীর লাশ উদ্ধার

Unknown
এম. সুরুজ্জামান, শেরপুর প্রতিনিধি: শেরপুরের শ্রীবরদীতে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে নিহত আনোয়ার হোসেন (৪০)  নামে এক রাজমিস্ত্রীর লাশ উদ্ধার করেছে পুলিশ। ৬ ডিসেম্বর মঙ্গলবার সকালে খোশালপুর বলদিয়ারচর গ্রামের ধান ক্ষেত থেকে ওই লাশ উদ্ধার করা হয়।

নিহতের পরিবার ও এলাকাবাসীর সূত্রে জানা যায়, সোমবার রাত ৯টার দিকে সে ধানক্ষেত পাহাড়া দেওয়ার জন্য ঘর থেকে বের হন। রাত ৩টার দিকে বাড়িতে ফিরে না আসায় পরিবারের লোকজন ধানক্ষেতে গিয়ে তার লাশ দেখতে পায়। নিহতের মাথা ও গলাসহ বিভিন্ন স্থানে ছুরিকাঘাতের চি‎হ্ন রয়েছে। পরে শেরপুরের সহকারি পুলিশ সুপার খন্দকার লাবনী ঘটনাস'ল পরিদর্শন করেছেন।

পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শেরপুর জেলা সদর হাসপাতালে প্রেরণ করেছে।

শ্রীবরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস আলম জানান, এ ব্যাপারে একটি হত্যা মামলার প্রক্রিয়া চলছে। কে বা কারা কেন তাকে হত্যা করেছে তা এখনও জানা যায়নি।    

ট্যাগস

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top