পরিবর্তন হলো পুলিশের এসআই নিয়োগ পরীক্ষার সময়সূচি

S M Ashraful Azom
সেবা ডেস্ক:  বাংলাদেশ পুলিশের ২০১৬ সনের বহিরাগত ক্যাডেট এসআই (নিরস্ত্র) পদে নিয়োগের লিখিত পরীক্ষার সময়সূচী পরিবর্তিত হয়েছে। নতুন সূচী অনুযায়ী, লিখিত পরীক্ষা ১২, ১৩ ও ১৪ জানুয়ারি ২০১৭ তারিখের পরিবর্তে যথাক্রমে  ২, ৩ ও ৪ ফেব্রুয়ারি ২০১৭ তারিখে অনুষ্ঠিত হবে। সোমবার পুলিশ সদর দফতর থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সংশোধিত সময়সূচি অনুযায়ী ইংরেজি, বাংলা রচনা ও কম্পোজিশন ১২ জানুয়ারির পরিবর্তে ২ ফেব্রুয়ারি সকাল ১০ টা হতে বেলা ১ টা পর্যন্ত, মনস্তত্ত্ব ১৩ জানুয়ারির পরিবর্তে ৩ ফেব্রুয়ারি সকাল ১০ টা হতে সকাল সাড়ে ১০ টা, সাধারণ জ্ঞান ও পাটিগণিত ১৪ জানুয়ারির পরিবর্তে ৪ ফেব্রুয়ারি সকাল ১০ টা হতে বেলা ১ টা পর্যন্ত অনুষ্ঠিত হবে। পরীক্ষার অন্যান্য শর্তাবলী অপরিবর্তিত থাকবে।
ট্যাগস

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top