তিন জিবি র‍্যামের 'ফ্যাব ২' উন্মোচন লেনোভোর

Unknown
সেবা ডেস্ক:  সনি, স্যামসাং, হুয়াওয়ের সাথে পাল্লা দিয়ে বিকাশমান মোবাইলের বাজারে নিজেদের অবস্থান বেশ শক্তপোক্ত করেছে লেনোভো। এই অবস্থা অক্ষুন্ন রাখতে 'ফ্যাব ২' নামের একটি হ্যান্ডসেট উন্মোচন করেছে চীনা প্রতিষ্ঠানটি।
 
ডিভাইসটি আপাতত ভারতের বাজারে পাওয়া যাচ্ছে, যার দাম নির্ধারণ করা হয়েছে ১১ হাজার ৯৯৯ রুপি।
 
উজ্জ্বল ধূসর ও সোনালি রঙের 'ফ্যাব ২'তে থাকছে ৬.৪ ইঞ্চি ডিসপ্লে, অ্যান্ড্রয়েড ৬.০ মার্শম্যালো, কোয়াড-কোর প্রসেসর, ৩জিবি র‍্যাম, ৩২ জিবি ইন্টারনাল মেমোরি যা মাইক্রো এসডি কার্ড দিয়ে ১২৮ জিবি পর্যন্ত বাড়ানো যাবে।
 
ভিডিও করা ও ছবি তোলার জন্য এতে থাকছে ১৩ মেগাপিক্সেল রিয়ার ক্যামেরা এবং ভিডিও চ্যাট ও সেলফি তোলার জন্য থাকছে ৫ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা।
 
ডিভাইসটির সবচেয়ে শক্তিশালী ফিচার হলো এর ব্যাটারি। ৪০৫০ এমএএইচ ব্যাটারি যুক্ত ফোনটিতে একবার চার্জ করে অনায়াসে দু’দিন ব্যবহার করা যাবে।
ট্যাগস

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top