সেবা ডেস্ক: স্যামসাং ইলেকট্রনিক্স বিয়ের এই মৌসুমে বাংলাদেশের গ্রাহকদের জন্য নিয়ে এসেছে আকর্ষণীয় সব নতুন অফার।
এই অফারে রয়েছে নিশ্চিত ক্যাশ ব্যাক, যাতে গ্রাহকরা স্যামসাং-এর যেকোনো কনজ্যুমার ইলেকট্রনিক্স পণ্য কিনে উপভোগ করতে পারবেন সর্বনিম্ন ১,০০০ টাকা থেকে সর্বোচ্চ ১০,৫০০ টাকা পর্যন্ত নিশ্চিত ক্যাশ ব্যাক।
বিয়ের এই মৌসুমে গ্রাহকরা স্যামসাং ইলেকট্রনিক্স-এর টিভি, রেফ্রিজারেটর, মাইক্রোওয়েভ ওভেন, ওয়াশিং মেশিন এবং এয়ার কন্ডিশনার কিনে পাবেন হোটেল ওয়েস্টিনে তিন দিন দুই রাত থাকার সুযোগ, হাতিলের কুইন সাইজ বেড, বেড সাইড টেবিল, ড্রেসিং টেবিল এবং আলমারিসহ একটি বেড রুম সেট অথবা প্রতি সপ্তাহে মালদ্বীপে হানিমুন ট্রিপ এবং মেগা গিফ্ট হিসেবে একটি ব্র্যান্ড নিউ মিতসুবিসি অ্যাট্রেজ সেডান গাড়ি জেতার সুযোগ।