ঢাকা মেডিকেল কলেজে সাইকেল চোরকে গণপিটুনি

S M Ashraful Azom
সেবা ডেস্ক:  ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে এক সাইকেল চোরকে গণপিটুনি দিয়েছে স্থানীয় জনতা। শুক্রবার রাত সাড়ে আটটার দিকে ঢামেকের নতুন ভবনের সামনে এ ঘটনা ঘটে।
পরে তাকে পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে।
জানা গেছে, নতুন ভবনের সামনে থেকে শাওন নামে একজনের সাইকেল চুরি করার সময় চোর মো. কাশেমকে (২৫) হাতেনাতে ধরে ফেলেন তিনি। এসময় সাইকেল মালিকের চিৎকারে আশপাশ থেকে লোকজন এসে কাশেমকে পিটুনি দেয়। ঢামেক পুলিশ ক্যাম্পের ইনচার্জ উপ পরিদর্শক (এসআই) বাচ্চু মিয়া বিক্ষুব্ধ জনতার কাছ থেকে কাশেমকে উদ্ধার করে। পরে শাহবাগ থানার উপ পরিদর্শক (এসআই) শাহরিয়ার চোরকে আটক করে থানায় নিয়ে যায়।  
আটক কাশেম জানায়, সে বাসেত নামে আরও একজনের সঙ্গে মিলে সাইকেল চুরি করতো। ঘটনার পর বাসেত পালিয়ে গেছে।
ট্যাগস

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top