ইসি পুনর্গঠনের প্রস্তাব নিয়ে বঙ্গভবনে যাবে বিএনপি

S M Ashraful Azom
সেবা ডেস্ক:  নতুন নির্বাচন কমিশন গঠন ও এর কাঠামো পুনর্গঠনে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার প্রস্তাব সম্বলিত চিঠি নিয়ে বঙ্গভবনে যাচ্ছে বিএনপির একটি প্রতিনিধিদল। 
 
বিএনপির ২ সদস্যের প্রতিনিধিদলটি মঙ্গলবার বেলা ১১টার দিকে বঙ্গভবনে এ সংক্রান্ত চিঠি হস্তান্তর করতে যাবে। বিএনপির সহদপ্তর সম্পাদক মনির হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন। 
 
তিনি জানান,  প্রতিনিধিদলে দলটির ভাইস চেয়ারম্যান মে. জে. (অব.) রুহুল আলম চৌধুরী ও সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী থাকবেন। 
 
এর আগে, নতুন নির্বাচন কমিশন গঠন ও এর কাঠামো সম্পর্কে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির প্রস্তাবনা আনুষ্ঠানিকভাবে তুলে ধরেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া।
 
ওই প্রস্তাবনায় তিনি বলেছেন, ‘নিবন্ধিত সব রাজনৈতিক দলের ঐকমত্যের ভিত্তিতে নির্বাচন কমিশন পুনর্গঠন করতে হবে। সব দলের ঐক্যের ভিত্তিতে প্রধান নির্বাচন কমিশনার ও নির্বাচন কমিশনারদের খুঁজে বের করতে পাঁচ সদস্যের বাছাই কমিটি গঠন করতে হবে।’
 
এজন্য পাঁচটি প্রস্তাব দিয়েছেন তিনি। এছাড়া নির্বাচন কমিশন শক্তিশালী করতে ১৩ দফা প্রস্তাব এবং সংস্কার প্রস্তাবও দিয়েছেন তিনি।
ট্যাগস

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top