রঞ্জিত কুমার তালুকদার সিলেট প্রতিনিধি: ৪ ডিসেম্বর ১৬ রোজ রবিবার বিকাল ৩ ঘটিকায় ডিএসএমএফ গ্রীন হবিগঞ্জ জেলার বানিয়াচং উপজেলার উদ্যোগে লিডার্স মিটিং ও সমসাময়িক বিষয়ের উপর বিশেষ আলোচনা সভা অনুষ্ঠিত হয় ।
শুরুতেই পবিত্র কোরআন তেলাওয়াত করেন জনাব মো. জাকারিয়া, জনাব আক্কাছ মিয়ার উপস্থাপনায় ও জনাব মো. আবুল মনসুর সাহেবের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জনাব বিকাশ ধর বাবলু, আহবায়ক সিলেট বিভাগ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রঞ্জিত কুমার তালুকদার, যুগ্ম সদস্য সচিব সিলেট বিভাগ।
বক্তব্য রাখেন বানিয়াচং এর লিডারবৃন্দ তারা বলেন আমাদের কোম্পানি তথা এমডি চেয়ারম্যান এর বিরুদ্ধে কোন অভিযোগ নাই তাই আমরা তাদের নিঃশর্ত মুক্তি দাবী করি।
প্রধান অতিথি বলেন আমরা দীর্ঘ ৪ বছরেরও বেশি সময় ধরে কাজ হারিয়ে এক মানবেতর জীবন যাপন করছি তাই আমরা ৪৫ লক্ষ পরিবারের পক্ষ থেকে মাননীয় প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করি ডেসটিনির প্রতি ন্যায় বিচার করুন।
সবশেষে সভাপতি সমাপনী বক্তব্য দিয়ে সভার সমাপ্তি ঘোষণা করেন।