১ বছর ২ মাসের মধ্যে সর্বোচ্চ ডিএসইর সূচক

S M Ashraful Azom
সেবা ডেস্ক:  পুঁজিবাজারে গত কয়েক মাস ধরেই সার্বিক মূল্য সূচক ও লেনদেন বাড়ছে। তার ধারাবাহিকতা সোমবারও ছিল। এদিন ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সার্বিক মূল্য সূচক বেড়েছে ১৪ পয়েন্ট। এতে ডিএসইএক্স ৪ হাজার ৮৩৬ পয়েন্টে উঠে এসেছে। যা গত ১৪ মাসের মধ্যে সর্বাচ্চ। এর আগে ডিএসইএক্স সর্বোচ্চ ছিল ২০১৫ সালের ১ অক্টোবর। সেদিন সূচক দাঁড়ায় ৪ হাজার ৮৫৬ পয়েন্টে। এদিকে বাজারে লেনদেনও আগেরদিনের তুলনায় বেড়েছে। 
 
সোমবার ডিএসইতে লেনদেন হয়েছে ৮০৭ কোটি ৭৯ লাখ টাকার শেয়ার ও ইউনিট। যার পরিমাণ আগের দিন ছিল ৭৩৩ কোটি ৪০ লাখ টাকা। এ হিসাবে লেনদেন বেড়েছে ৭৪ কোটি ৩৯ লাখ টাকা বা ১০ দশমিক ১৪ শতাংশ। এদিকে সোমবার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই) সিএসসিএক্স সূচক ২৯ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৯ হাজার ৬১ পয়েন্টে। সিএসইতে গতকাল ৪৯ কোটি ৬ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। যার পরিমাণ আগের দিন ছিল ৪৪ কোটি ৫৬ লাখ টাকা।
 
বাজার সংশ্লিষ্টরা বলছেন, বাজারে তালিকাভুক্ত বিভিন্ন কোম্পানির লভ্যাংশ প্রদানকে কেন্দ্র করে বিনিয়োগকারীদের আগ্রহ বেড়েছে। বিনিয়োগকারীরা কোম্পানিগুলোর শেয়ার ক্রয়-বিক্রয় করছেন। ফলে বাজারে লেনদেন ও সার্বিক মূল্য সূচকও বেড়েছে। এ অবস্থায় বাজারের ইতিবাচক পরিস্থিতি ধরে রাখতে প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের অংশগ্রহণ বাড়ানোর পাশাপাশি বহুজাতিক কোম্পানিগুলোকে দ্রুত তলিকাভুক্ত করার দাবি সংশ্লিষ্টদের।
 
ডিএসইর তথ্যে দেখা গেছে, টাকার অঙ্কে সোমবার ডিএসইতে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে শাশাঁ ডেনিমসের শেয়ার। এদিন কোম্পানিটির ৩২ কোটি ২২ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। লেনদেনে দ্বিতীয় স্থানে থাকা বাংলাদেশ বিল্ডিং সিস্টেমসের শেয়ারে লেনদেন হয়েছে ২৬ কোটি ৪৪ লাখ টাকা। আর ইফাদ অটোসের শেয়ারে লেনদেন হয়েছে ২২ কোটি ৮৩ লাখ টাকা। লেনদেনে এরপর রয়েছে- কেয়া কসমেটিকস, বেক্সিমকো, আরএসআরএম স্টিল, একটিভ ফাইন কেমিক্যাল, জিপিএইচ ইস্পাত, আরগন ডেনিমস ও ওরিয়ন ফার্মাসিটিক্যালস।
 
এদিকে সোমবার ব্লক মার্কেটে লেনদেন হয়েছে ৫ কোটি টাকা। সবচেয়ে বেশি শেয়ার লেনদেন হয়েছে ফ্যাস ফিন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেডের শেয়ারে। কোম্পানিটির ২ কোটি ৪৭ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। এছাড়া গ্রামীণফোনের শেয়ারে লেনদেন হয়েছে ১ কোটি ৪২ লাখ টাকা।
ট্যাগস

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top