ক্যাটরিনা কাইফকে ভীষণ ভয় পান পরিণীতি চোপড়া

S M Ashraful Azom
সেবা ডেস্ক:  ক্যাটরিনা কাইফ অভিনয়টা কেমন করেন, তা নিয়ে অনেকের বিভিন্ন মত রয়েছে। কিন্তু তিনি যে পরিণীতি চোপড়াকে রীতিমতো ভয় পাইয়ে দিয়েছেন, তা কে জানত এতদিন! এক চ্যাট শোতে একথাটা ফাঁস করলেন পরিণীতি নিজেই।
 
ক্যাটরিনাকে দেখলে নাকি ভয়ে হাত-পা ঠান্ডা হয়ে যায় পরিণীতির। কারণ, ক্যাটরিনা মারাত্মক সিরিয়াস হাবভাব করেন সব সময়। কিছুদিন আগে আমেরিকায় এক কনসার্টে একসঙ্গে গিয়েছিলেন ক্যাট আর পরিণীতি। বলিউডের অন্য অনেক তারকাও ছিলেন সেই ট্যুরে।
 
দেদার সেল্‌ফি তুলে সোশ্যাল মিডিয়া কাঁপিয়ে দিয়েছিলেন তাঁরা। কিন্তু সেল্‌ফিতে হাসিমুখে পোজ দিলেও এমনিতে নাকি ক্যাট বিশেষ হাসতেন না। যখন গ্রুপের কেউ কোনও ঠাট্টা-ইয়ার্কি করতেন, বেশিরভাগ সময়ই তাতে যোগও দিতেন না। গম্ভীর মুখে বসে থাকতেন! 
 
তাছাড়া ক্যাটকে ভয় পাওয়ার আরও কারণ ছিল পরিণীতির কাছে। তিনি নাকি কড়া নজর রাখতেন, পরিণীতি নিয়মিত শরীরচর্চা করছেন কি না। মাঝে মাঝে নিজের সঙ্গেই ওয়ার্কআউট করতে ডেকে নিতেন তাঁকে।
 
ক্যাটরিনার এক্সপ্রেশন অবশ্য বরাবরই চর্চার বিষয়। অভিনয়ের সময় যে কোনও সিকোয়েন্সে তাঁর অভিব্যক্তি একই রকম, এমনটা অনেকেই মনে করেন। ইন্ডিয়া।

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top