শেরপুরে বিদ্রোহী প্রার্থী রুমানের বিরুদ্ধে পাল্টা সাংবাদিক সম্মেলন করলেন জেলা আওয়ামী লীগ প্রার্থী চন্দন কুমার পাল

S M Ashraful Azom
এম. সুরুজ্জামান, শেরপুর প্রতিনিধি: শেরপুর জেলা পরিষদ নির্বাচনে আচরন বিধি লঙ্ঘনের অভিযোগে পাল্টাপাল্টি সাংবাদিক সম্মেলন চলছেই। গত বৃহস্পতিবার বিদ্রোহী চেয়ারম্যান প্রার্থী জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক হুমায়ুন কবির রুমান হুইপ আতিউর রহমান আতিকের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করে আচরন বিধি লঙ্ঘনের অভিযোগ আনেন। এর ২৪ ঘন্টার মধ্যে ২৩ ডিসেম্বর শুক্রবার সকালে জেলা আওয়ামী লীগের  সাধারন সম্পাদক ও আওয়ামী লীগ সমর্থিত চেয়ারম্যান প্রার্থী অ্যাডভোকেট চন্দন কুমার পাল হুইপের বিরুদ্ধে আনিত রুমানের সকল অভিযোগ নাকচ করে পাল্টা সংবাদ সম্মেলন করেছেন। এর ফলে জেলায় দুই প্রার্থীর কর্মী সমর্থকদের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়েছে।

জেলা আওয়ামী লীগ কার্যালয়ে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে চন্দন কুমার পাল বলেন, আমার বিজয়ের উজ্জ্বল সম্ভবনা দেখে রুমান আমাকে ঠেকাতে হুইপ আতিউর রহমানের বিরুদ্ধে মিথ্যা, বানোয়াট, বিদ্বেষমূলক প্রপাগান্ডা চালাচ্ছে। অথচ রুমান নিজে আমি সনাতন ধর্মাবলম্বী হওয়ায় আমার বিরুদ্ধে ধর্মীয় ও সাম্প্রদায়িক প্রচারনা চালিয়ে ভোটারদের প্রভাবিত করছে। তিনি আরও বলেন, রুমান চেয়ারম্যান মেম্বারদের ভুড়িভোজন করাচ্ছে, উপঢৌকন ও টাকা দিয়ে নির্বাচনকে প্রভাবিত করছে। এসব বিষয় নিয়ে রিটানিং অফিসারের কাছে বার বার অভিযোগ দেওয়ার পরও কোন ব্যবস'া নেওয়া হচ্ছেনা। এসময় সাংবাদিকদের কাছে তিনি সুষ্ঠু নির্বাচন না হওয়ার আশংকা ব্যক্ত করেন। এছাড়াও চন্দন পাল জেলার ১৫টি কেন্দ্রের মধ্যে ৭টি কেন্দ্রকে অধিক ঝুকিপূর্ণ হিসেবে চিহ্নিত করে এসব কেন্দ্রে বিশেষ নজর দেওয়ার জন্য রিটার্নিং অফিসারের প্রতি আহবান জানান।

সংবাদ স₪্েমলনে শেরপুর জেলা আওয়ামীলীগ নেতা অ্যাডভোকেট মজদুল হক মিনু, খন্দকার নজরুল ইসলাম, মো. খোরশেদুজ্জামান, ফখরুল মজিদ খোকন পײমূখ উপসি'ত ছিলেন।

এ ব্যাপারে জানতে চাইলে চেয়ারম্যান পײার্থী রুমান বলেন, আমার বিরু׳ে আনা সকল অভিযোগ ভিֻিহীন ও বােনায়াট। তিনি বলেন, ইপ আতিউর রহমান আতিকের বিরু׳ে আমি যে সকল অভিযোগ করেছি তাঁর পײমান আমার কাছে আছে। উনারা ভোটারদের টাকা দিচ্ছে এ পײমাণও রেকর্ড করে নির্বাচন কমিশনকে দেওয়া হয়েছে। কিš' উনারা আমার বিরু׳ে একটি পײমাণও দেখাতে পারবেন না।

ট্যাগস

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top