সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যের একটি কপি ও ভোটারদের সাথে হুইপের কথোপকথনের দুইটি অডিও ক্যাসেট সাংবাদিকদের কাছে সরবরাহ করা হয়।
লিখিত বক্তব্যে হুমায়ুন কবির রুমান বলেন, আচরন বিধি তথা আইন-কানুনের বিন্দুমাত্র তোয়াক্কা না করে হুইপ আতিউর রহমান আতিক বে-আইনীভাবে শেরপুরে অবস'ান করে তাঁর প্রার্থী চন্দন কুমার পালের পক্ষে নির্বাচনী প্রচারনা চালাচ্ছেন এবং ভোটারদের টিআর-কাবিখার বরাদ্দসহ কালো টাকা বিতরণ করছেন। এসময় অবিলম্বে হুইপকে শেরপুর ত্যাগ করার জন্য নির্বাচন কমিশনের কাছে দাবী জানানো হয়।
এ সময় শেরপুর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আওয়ামীলীগ নেতা মো. ছানোয়ার হোসেন ছানু, জেলা যুবলীগ সভাপতি মো. হাবিবুর রহমান, জেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি মো. আখতারুজ্জামান, জেলা আওয়ামীলীগের সাবেক নেতা মুক্তিযোদ্ধা আব্দুল ওয়াদুদ অদু, তাপস কুমার সাহা প্রমূখ উপসি'ত ছিলেন।
এ ব্যাপারে হুইপ আতিউর রহমান আতিক এমপি সাংবাদিদের বলেন, আমি কোন আচরন বিধি ভঙ্গ করিনি এবং কোন ভোটারকে প্রভাবিত করিনি। সরকারী কর্মসূচী পালন শেষে বাড়ীতে ও পার্টি অফিসে অবস'ান করছি।
