অভিবাসী শিশুদের জন্য বিনামূল্যে শিক্ষা বাতিল করবেন মেরি পেন

Unknown


সেবা ডেস্ক:  ফ্রান্সের অতি রক্ষণশীল নেত্রী মেরি লা পেন বলেছেন, বিদেশি শিশুদের জন্য বিনামূল্যে শিক্ষা বাতিল করবেন তিনি। ২০১৭ সালে ন্যাশনাল ফ্রন্ট থেকে ফ্রান্সের প্রেসিডেন্ট পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন তিনি।
প্যারিসে দেয়া ভাষণে তিনি দাবি করেন, বিদেশিদের বিরুদ্ধে আমার কোনো এজেন্ডা নেই। কিন্তু আমি তাদের বলবো, আমাদের দেশে এসে ভেবো না তোমাদের খাতির করা হবে বা তোমাদের সন্তানদের বিনামূল্যে শিক্ষার ব্যবস্থা করা হবে। তোমাদের খেলাধুলার সময় শেষ।
উল্লেখ্য, ১৮৮১ সালে করা এক আইনে ফ্রান্সে সব শিশুর জন্য বিনামূল্যে শিক্ষাকে মৌলিক অধিকার বলে ঘোষণা দেয়া হয়। মানবাধিকারের উপর ইউরোপিয়ান কনভেনশনেও শিক্ষাকে মৌলিক ভিত্তি হিসেবে ঘোষণা করা হয়। অভিবাসন বিরোধী মেরি লা পেন বছরে বৈধ অভিবাসন ১০ হাজারে কমিয়ে আনার জন্য প্রচারণা চালাচ্ছেন।  শুধু তাই নয় স্কুলে মুসলিম ও ইহুদি শিক্ষার্থীদের শুকরের মাংস খেতে দেয়ার আহ্বান করেছিলেন। 
২০১৫ সালের মে মাসে অনুষ্ঠিত ফ্রান্সের প্রেসিডেন্ট নির্বাচনের চূড়ান্ত পর্যায়ে দুই প্রার্থীর একজন মেরি লা পেন হবেন বলে ধারণা করা হচ্ছে। দলের মনোনয়নের দৌড়ে ফ্রাসোয়া ফিলনের সঙ্গে তীব্র প্রতিদ্বন্দ্বিতা হচ্ছে তার। সোশ্যালিস্টদের মনোনয়নের লড়াই অনুষ্ঠিত হবে যেখানে প্রতিদ্বন্দ্বিতা করার ঘোষণা দিয়েছেন সদ্য পদত্যাগী প্রধানমন্ত্রী ম্যানুয়েল ভালস। বিবিসি।
ট্যাগস

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top