বলিউডের ট্রেলার জনপ্রিয়তায় শীর্ষে ‘দঙ্গল’

Unknown
সেবা ডেস্ক:  সিনেমা বাণিজ্যিক সফলতায় আয়ের হিসেবটি আসে সিনেমা প্রিমিয়ারের পরে। আর দর্শক জনপ্রিয়তায় অনুপাত মিলবে ট্রেলারের দর্শক সংখ্যার হিসেবে। সে হিসেবে থেকে চলতি বছরে বলিউডের শীর্ষ ট্রেলার কাঁপানো সিনেমার নাম ‘দঙ্গল’।
 
উল্লেখ্য, ‘দঙ্গল’ এখনো মুক্তির অপেক্ষায়, আসছে ২৩ ডিসেম্বর এটি মুক্তি পাবে। ইতোমধ্যে ভক্ত সাড়ায় তুমুল অর্জন এসেছে আমির খান অভিনীত এ সিনেমাটির। দঙ্গলের ট্রেলার মুক্তি পায় গত ১৯ অক্টোবর। এখন পর্যন্ত ট্রেলার দর্শক হয়েছে ৩ কোটি ৬০ লাখের বেশি।
 
এরপরে আছে সালমানের সুলতান। ‘সুলতান' বক্স অফিসের সমস্ত ফর্মুলা ভেঙে হিট হয়েছে। ট্রেলারের ইউটিউব ভিউয়ার ৩ কোটি ৪০ লাখ। রজনীকান্তের কাবালির ট্রেলার দেখেছে ৩ কোটি ২০ লাখ মানুষ। মোটামুটি একই সংখ্যা 'বেফিকরে'-রও। এর ট্রেলার দর্শক ৩ কোটি ২০ লাখ।
 
শিবায় ছবির ট্রেলার বেরোনোর সময় থেকে ছিল দর্শকের মধ্যে আলাদা উন্মাদনা, ২ কোটি ৯০ লাখ মানুষ এই ট্রেলার দেখেছেন। বক্স অফিসে সেই ভাবে সাড়া ফেলেনি ফ্যান। তবে ট্রেলার দেখেছিলেন অনেকে, সংখ্যাটা ২ কোটি ৪০ লাখ। ঢিসুম প্রায় ২ কোটি মানুষ দেখেছেন। 
 
অ্যায় দিল হ্যায় মুশকিল নিয়ে যথেষ্ট বিতর্ক তৈরি হয়েছে। তাতে এর ট্রেলারের ভিউয়ার সংখ্যা ১ কোটি ৫০ লক্ষ। তালিকার শেষদিকে রয়েছে বাগি, শ্রদ্ধা কাপূর ও টাইগার শ্রফ অভিনীত 'বাগি'র ট্রেলারের ইউটিউব দর্শক মোটে ৪০ লাখ।

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top