সেবা ডেস্ক: অস্ট্রেলিয়াতে অবস্থানরত বাংলাদেশ বিজনেস কমিউনিটিকে পুরস্কৃত করল অস্ট্রেলিয়া বাংলাদেশ বিজনেস কাউন্সিল (এবিবিসি)। সাফল্য এবং ব্যবসায়িক অর্জনের জন্য কমিউনিটিকে এবিবিসি বিজনেস অ্যাওয়ার্ড ২০১৬ প্রদান করা হয়।
সম্প্রতি অস্ট্রেলিয়ার নিউ সাউথ ওয়েলসের নোভোটেল ব্রিংটন বিচ হোটেলে এই পুরস্কার বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে উদ্বোধনী বক্তব্য রাখেন এবিবিসির চেয়ারপারসন মনিরুল ইসলাম। অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অস্ট্রেলিয়ায় নিযুক্ত বাংলাদেশি রাষ্ট্রদূত কাজী ইমতিয়াজ হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জন ডড কুইবেক এবং ফেডারেল সংসদ সদস্য মাননীয় ম্যাট দিসেলথ্লয়েট। বেক্সিমকো ফার্মাসিউটিক্যালের চিফ অপারেটিং অফিসার রাব্বুর রেজা ও বাংলাদেশ ব্র্যান্ড ফোরোমের প্রতিষ্ঠাতা ও এমডি জনাব শরীফুল ইসলাম তাদের প্রতিষ্ঠানের পক্ষ থেকে বক্তব্য রাখেন।
এবিবিসি বিজনেস অ্যাওয়ার্ড ২০১৬,৮টি ক্যাটাগরিতে প্রদান করা হয়। আটটি ক্যাটাগরিতে মোট চোদ্দটি ব্যক্তি ও প্রতিষ্ঠানকে তাদের অনন্য ব্যবসায়িক সাফল্য এবং কমিউনিটির উন্নতিতে অবদানের জন্য সন্মানিত করা হয়।
পুরস্কার বিতরণী অনুষ্ঠানের টাইটেল স্পন্সর ছিল বেক্সিমকো ফার্মাসিউটিক্যাল লিমিটেড। এছাড়াও অনুষ্ঠানের গোল্ড স্পন্সর ছিল অস্ট্রেলিয়া বাংলাদেশ স্পোর্টস এন্ড কালচারাল এসোসিয়েশন (এবিএসসিএ) এবং সিলভার স্পন্সর এইচবিডি সার্ভিসেস। বাংলাদেশ ব্র্যান্ড ফোরোম অনুষ্ঠানের স্ট্রেটেজিক পার্টনার হিসাবে সহায়তা প্রদান করে। -প্রেসবিজ্ঞপ্তি।
