আইসিটি খাতে প্রত্যক্ষ সহযোগিতা করবে বাংলাদেশ ব্যাংক: এস এম মনিরুজ্জামান

S M Ashraful Azom
সেবা ডেস্ক:  আইসিটি খাতে ইইএফ ফান্ডকে সহজ করে আইটি উদ্যোক্তাদের জন্য ব্যবসার ক্ষেত্রকে বৃদ্ধি করতে অগ্রণী ভূমিকা রেখে এর সম্প্রসারণ এবং উন্নয়নে বাংলাদেশ ব্যাংক প্রত্যক্ষ সহযোগিতা প্রদান করবে বলে জানালেন সদ্য নিয়োগপ্রাপ্ত বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর এস এম মনিরুজ্জামান।
 
রবিবার বাংলাদেশ কম্পিউটার সমিতির নেতারা তার সঙ্গে দেখা করতে গেলে একথা জানান তিনি।
 
আইসিটি খাতে সহজ ব্যাংকিং ব্যবস্থা প্রবর্তনসহ ইক্যুইটি এন্ট্রাপ্রেনরশিপ ফান্ড (ইইএফ) বা সমমূলধনী তহবিলের দীর্ঘমেয়াদী প্রক্রিয়াকে স্বল্প মেয়াদী করার ব্যাপারে বাংলাদেশ ব্যাংকের সহযোগিতা অব্যাহত থাকবে বলে আশা প্রকাশ করেছেন সদ্য নিয়োগপ্রাপ্ত বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর এস এম মনিরুজ্জামান।
 
রবিবার বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নরকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানান বাংলাদেশ কম্পিউটার সমিতি’র(বিসিএস) সভাপতি আলী আশফাক, সহ-সভাপতি ইউসুফ আলী শামীম,  মহাসচিব ইঞ্জিনিয়ার সুব্রত সরকারসহ অন্যান্য নেতারা।
 
বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর বলেন, ‘আমি আনন্দিত যে, আপনারা আমাকে অভিনন্দন জানাতে আমার কার্যালয়ে এসেছেন। কেন্দ্রীয় ব্যাংক সহজ ব্যাংকিং ব্যবস্থা প্রবর্তনের পাশাপাশি অন্যান্য ব্যাংকও যেন আপনাদের সব ধরণের সহযোগিতা প্রদান করে সে ব্যাপারে আমরা সচেষ্ট থাকব। আইসিটি খাতে ইইএফ ফান্ডকে সহজ করে আইটি উদ্যোক্তাদের জন্য ব্যবসার ক্ষেত্রকে বৃদ্ধি করতে অগ্রণী ভূমিকা রেখে আইসিটি খাতের সম্প্রসারণ এবং উন্নয়নে বাংলাদেশ ব্যাংক প্রত্যক্ষ সহযোগিতা প্রদান করবে’। 
 
ডেপুটি গভর্নরের উদ্দেশ্যে বিসিএস সভাপতি আলী আশফাক বলেন, ‘বাংলাদেশের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) খাতের উন্নয়ন ও প্রসার লাভে আপনার নিরলস কর্মপ্রচেষ্টায় আমরা বরাবরই মুগ্ধ হয়েছি। কেন্দ্রীয় ব্যাংকের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালনের দীর্ঘদিনের অভিজ্ঞতা সম্বলিত আপনার নেতৃত্বে সকল বাধা বিপত্তি অতিক্রম করে ব্যাংকিং ব্যবস্থায় এই যুগান্তকারী পরিবর্তন সাধিত হবে বলে আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি। ইক্যুইটি এন্টারপ্রেনারশিপ ফান্ডকে (ইইএফ) সহজলভ্য করে আইটি ব্যবসার উদ্যোক্তাদের সহযোগিতা করার জন্য আমরা আপনার  বিশেষ সহযোগিতা কামনা করি।  সাইবার নিরাপত্তাসহ যেকোন আইসিটি সংক্রান্ত বিষয়ে বিসিএস স্বেচ্ছাপ্রণোদিত ভাবে বাংলাদেশ ব্যাংককে  সহযোগিতা দিতে সবসময়  পাশে থাকবে’। 

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top