আধুনিক চাষাবাদে সরকার বিভিন্ন কার্যক্রম গ্রহণ করেছে: কৃষি মন্ত্রী

Unknown
সেবা ডেস্ক:  কৃষিমন্ত্রী বেগম মতিয়া চৌধুরী বলেছেন, 'বর্তমান সরকার দেশের কৃষকদের সুযোগ-সুবিধা বৃদ্ধিসহ আধুনিক চাষাবাদ করার লক্ষ্যে বিভিন্ন কার্যক্রম গ্রহণ করেছে।'
 
তিনি বৃহস্পতিবার সংসদে সরকারি দলের সদস্য মো. আয়েন উদ্দিনের এক প্রশ্নের জবাবে একথা বলেন।
 
এসময় কৃষিমন্ত্রী বলেন, 'বর্তমানে ইউরিয়া, টিএসপি, এমওপি ও ডিএপি সারের বাজার মূল্য কেজি প্রতি যথাক্রমে ১৬ টাকা, ২২ টাকা, ১৫ টাকা এবং ২৫ টাকা নির্ধারণ করা হয়েছে।'
 
কৃষি যান্ত্রিকী-করণে শতকরা ৩০ ভাগ ভর্তুকি মূল্যে কৃষি যন্ত্রপাতি কৃষক পর্যায়ে সরবরাহ করা হচ্ছে বলেও তিনি জানান। -বাসস।
ট্যাগস

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top