মিঠু আহমেদ,জামালপুর॥
জামালপুরের সরিষাবাড়ীতে দুইটি মোটর সাইকেলের মুখোমুখি সংঘর্ষে মিলন মিয়া (১৬) নামে এক স্কুল ছাত্র নিহত ও ৫ জন আহত হয়েছে। শনিবার দুপুরে উপজেলার পোগলদিঘা ইউনিয়নের বয়ড়া একুশের মোড় এলাকায় এ ঘটনা ঘটে। জানা যায়, নিহত মিলন মিয়া বয়ড়া ঈসরাইল আহম্মেদ উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র ছিল। সে পাখিমারা গ্রামের মাদ্রাসা শিক্ষক আব্দুল আজিজ ঠান্ডুর ছেলে।
এ দুর্ঘটনায় গুরুতর আহতরা হলো উপজেলার পোগলদিঘা ইউনিয়নের ভবানিপুর গ্রামের মজিবরের ছেলে আরিফ (২০), বাদশা মিয়ার ছেলে আল-আমিন (২০) ও মোহাম্মদ আলীর ছেলে ফরহাদ (১৮) এবং পাখিমারা গ্রামের বাচ্চু মিয়ার ছেলে সাগর (১৮) ও দুলালের ছেলে রায়হান (১৮)। এরমধ্যে রায়হানকে জেএফসিএল ক্লিনিক ও অন্যদের ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
প্রত্যক্ষদর্শী ও পারিবারিক সুত্র জানায়, দুপুর ২টার দিকে একুশের মোড়ের দক্ষিণ পার্শ্বের মসজিদ রোডে মোটর সাইকেল দু’টির (নং ঢাকা মেট্টো হ-১৭-১৯১৮ ও জামালপুর মেট্টো হ-১২-৩৫২৭) মুখোমুখি সংঘর্ষ হয়। এতে স্কুল ছাত্র মিলন মিয়া ঘটনাস্থলেই নিহত হয়। আহত হয় কমপক্ষে ৫জন। স্থানীয়রা আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়েগেলে কর্তব্যরত চিকিৎসক ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন। হতাহতরা সবাই মোটর সাইকেল দু’টির আরোহী ও চালক ছিল।
তারাকান্দি পুলিশ তদন্তকেন্দ্রের ইনচার্জ এসআই শহিদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।