জামালপুরে স্বামীর জনপ্রিয়তা যাচাই করলেন স্ত্রী

G M Fatiul Hafiz Babu
সেবা ডেস্ক:

জামালপুরঃ জামালপুরে জেলা পরিষদ নির্বাচনে স্বচক্ষে নিজের স্বামীর জনপ্রিয়তা যাচাই করতে মাঠে নেমেছেন স্ত্রী আঞ্জুমান আরা।

শুক্রবার দিনব্যাপি বকশীগঞ্জ উপজেলার ৭টি ইউনিয়নসহ ইসলামপুর ও দেওয়ানগঞ্জেএ জনপ্রিয়তা যাচাই করেন। 
জানাযায়, আসন্ন জেলা পরিষদ নির্বাচনে চেয়ার‌্যামন পদে স্বামী জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক ফারুক আহাম্মেদ চৌধুরী আনারস প্রতিক নিয়ে নির্বাচনে অংশ নিচ্ছেন । স্ত্রী আঞ্জুমান আরা নিজেও কাপ-পিরিচ প্রতীক নিয়ে মাঠে রয়েছেন।

স্বামীর জনপ্রিয়তার তুঙ্গে দেখে আগেই নির্বাচনে প্রচারণা থেকে নিজেকে বিরত রেখেছেন তিনি। 

শুক্রবার উপজেলা আওয়ামীলীগের দলীয় কার্যালয়ে আঞ্জমান আরা জানান, আমার স্বামী ৩৪ বছর যাবত আওয়ামীলীগের রাজনীতির সাথে জড়িত। এ সময় তিনি সাংসারিক কাজে মন না দিয়ে সবসময়ে এলাকার মানুষের কল্যান ও সেবায় নিয়জিত রয়েছেন।

আগামী ২৮ ডিসেম্বর জেলা পরিষদ নির্বাচনে স্বামী ফারুক আহাম্মেদ চৌধুরীকে ভোট দেওয়ার আহ্বান জানিয়ে আঞ্জুমান আরা জানান, এবার আপনাদের প্রতিদানের সময় এসেছে নিজের জন্য নয় স্বামীর প্রতি আপনাদের ভালবাসা যাচাই করতে আমি এসেছি। স্বামীর প্রতি আপনার ভালাবাসা দেখে আমি সত্যিই অবিভুত।

এ সময় উপজেলা জেলা মহিলা আওয়ামীলীগের সভাপতি রাশেদা ফারুকী, উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি ইসমাইল হোসেন তালুকদার বাবুল, সহ সভাপতি নজরুল ইসলাম সাত্তার, সাধারন সম্পাদক সাইফুল ইসলাম বিজয় উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান তাহামিনা আক্তার পাখি, জেলা ছাত্রীলীগের যুগ্ম সাধারন সম্পাদক  সিফাতুল ইসলাম শুভ, সাংগঠনিক সম্পাদক আতিকুর রহমান, জেলা যুব মহিলা লীগের যুগ্ম সম্পাদক সোমা আক্তার, উপজেলা ছাত্রলীগের সভাপতি জুমান তালুকদার, সাধারন সম্পাদক হাসানুজ্জামান সজিব, যুব নেতা মারুফ সিদ্দিকী, মানিক সাহা, সুমন উপস্থিত ছিলেন।

প্রসঙ্গত, জেলা পরিষদ নির্বাচনে জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক ফারুক আহাম্মেদ চৌধুরী আওয়ামীলীগের বিদ্রোহী প্রার্থী হিসাবে অংশ নিয়েছেন। আওয়ামীলীগের প্রার্থী হিসাবে এডভোকেট জাহিদ আনোয়ার ঘোড়া প্রতীক নিয়ে তিনিও নির্বাচনে প্রচারানা চালিয়ে যাচ্ছেন। এছাড়া আঞ্জুমান আরা কাপ-পিরিচ, জাতীয় পাটির প্রার্থী বাবর আলী মোটর সাইকেল ও সোরহাব আলী বাবুল- জীপগাড়ী, সরওয়ার জাহান চশমা প্রতীক পেয়ে মাঠে রয়েছেন।

তবে মুলত লড়াই চলছে আওয়ামীলীগ প্রার্থী জাহিদ আনোয়ার ও বিদ্রোহী প্রার্থী ফারুক আহাম্মেদ চৌধুরী মধ্যে।  

এবার জেলা পরিষদ নির্বাচনে ৭টি উপজেলা ও ৬৮টি ইউনিয়ন ও ৮টি পৌরসভায় মোট ভোটার সংখ্যা ৯৮৭ জন। আগামী ২৮ ডিসেম্বর নির্বাচন অনুষ্ঠিত হবে।
ইত্যিমধ্যে সকল নির্বাচন প্রস্তুতি সম্পন্ন করেছে জেলা নির্বাচন কমিশন।

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top