ডাঃ জি এম ক্যাপ্টেন, কুড়িগ্রাম প্রতিনিধি ঃ ২৪.১২.১৬সম্ভাবনাময় উৎপাদনশীল কর্মের সুযোগ গ্রহনে নারীর সামর্থ উন্নয়ন বিষয়কে সামনে রেখে কুড়িগ্রামে স্বপ্নকর্মীদের বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
শনিবার সকালে সম্মেলন উপলক্ষে কুড়িগ্রাম স্টেডিয়াম থেকে একটি বর্ণাঢ্য র্যালী শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে। পরে স্টেডিয়াম মাঠে অনুষ্ঠিত হয় স্বপ্নকর্মীদের সমাবেশ। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার বিভাগের যুগ্ম সচিব ও স্বপ্ন প্রকল্পের পরিচালক রওশন আরা বেগম। অতিরিক্ত জেলা প্রশাসক রফিকুল ইসলাম সেলিমের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন প্রকল্প ব্যবস্থাপক আমিনুল আরিফিন, ইএসডিও’র নির্বাহী পরিচালক ড. মুহাম্মদ শহীদ উজ জামান প্রমুখ।
জেলার ৯ উপজেলার ৭২টি ইউনিয়নে ২ হাজার ৫শ ৯২জন স্বপ্নকর্মী গত ১ বছর ধরে রাস্তা-ঘাট সংস্কারের কাজ করে আসছে। বাংলাদেশ সরকার ও ইউএনডিপি এ পাইলট প্রকল্পটি বাস্তবায়ন করছে।