বঙ্গবন্ধু আন্তর্জাতিক ভলিবলে চ্যাম্পিয়নশিপের শিরোপা জিতলো বাংলাদেশ

Unknown
সেবা ডেস্ক:  বঙ্গবন্ধু এশিয়ান সিনিয়র মেনস সেন্ট্রাল জোন ইন্টান্যাশনাল ভলিবল চ্যাম্পিয়নশিপের শিরোপা জিতলো স্বাগতিক বাংলাদেশ। মঙ্গলবার মিরপুর ইনডোর স্টেডিয়ামে কিরগিস্তানকে ৩-০ সেটে পরাজিত করে চ্যাম্পিয়ন হলো স্বাগতিকরা।
 
২৫-২২ পয়েন্টে প্রথম সেট জিতে নেয় বাংলাদেশ। হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর বাংলাদেশ দ্বিতীয় সেট জেতে ২৫-২৩ পয়েন্টে। তৃতীয় সেটে বাংলাদেশ যখন ৭-৬ পয়েন্টে এগিয়ে তখনই ইনজুরিতে পড়েন কিরজিগস্তানের খেলোয়াড় তকতয়েভ।
 
তিনি আর মাঠ নামতে না পারায় খেলোয়াড় সংকট দেখা দেয় কিরগিজ শিবিরে। কেননা আগের দিন ইনজুরিতে পড়েন দলের আরও দুইজন খেলোয়াড়। আটজন খেলোয়াড় নিয়ে বাংলাদেশে আসা কিরগিজদের ফিট খেলোয়াড়ের সংখ্যা নামে পাঁচে। 
 
ভলিবলের আইনে পাঁচজন খেলোয়াড় নিয়ে ম্যাচ খেলার নিয়ম না থাকায় তৃতীয় সেটে জয়ী ঘোষণা করা হয় বাংলাদেশকে।
 
এর আগে তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে নেপালকে ৩-১ সেটে হারায় মালদ্বীপ। ২৫-২২ পয়েন্টে প্রথম সেট জিতে লিড নেয় মালদ্বীপ। দ্বিতীয় সেটে আধিপত্য দেখিয়ে ২৫-১৪ পয়েন্টে জিতে ২-০ তে লিড নেয় তারা।  সরাসরি সেটে জয়ের সুযোগ থাকলেও তৃতীয় সেট ২৫-১৯ পয়েন্টে হেরে বসে মালদ্বীপ। ম্যাচে জয় তুলে নিতে অবশ্য বেশি সময় নেয়নি তারা।
ট্যাগস

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top