সেবা ডেস্ক: আসলে জোর করে তো আর এক সাথে বসবাস করা যায় না। সংসার মানে একটু রাগ-অনুরাগ, অভিমান থাকবে। কিন্তু এই বিষয়গুলো কারো কারো ক্ষেত্রে নিজের ধর্য্যের বাইরে চলে গেলে তখন দাম্পত্য জীবন বা সম্পর্কে কলহ দেখা দেয়। সেটা কারো কারো ক্ষেত্রে বিচ্ছেদ পর্যন্ত নিয়ে যায়।
ঠিক অন্য দশটা সাধারণ পরিবার বা প্রেমের মতোই সেলিব্রেটিদেরও একই ধরনের জীবন আছে। তাদের জীবনেও থাকে টান-টান উত্তেজনা। থাকে সংকটও। তাদেরও বিচ্ছেদ হয়। এবার দেখা যাক ২০১৬ সালে কোন কোন দম্পতির মধ্যে বিচ্ছেদ ঘটেছে।
বিয়ের ২২ বছর পর ডিভোর্সের সিদ্ধান্ত নিয়েছেন সঙ্গীত পরিচালক, গায়ক ও অভিনেতা হিমেশ রেশমিয়া। বেশ কিছুদিন ধরেই তিনি এবং তার স্ত্রী কোমল আলাদা রয়েছেন।
২০০৩ সালে ব্যবসায়ী সঞ্জয় কাপুরকে বিয়ে করেন করিশমা কাপুর। তারা ২০১৪ সালে বিচ্ছেদের জন্য আদালতে আবেদন করেন। এ বছরের ১৩ জুন আইনত তাদের বিচ্ছেদ ঘটে।
সবাইকে চমকে দিয়ে অধুনার সঙ্গে ১৫ বছরের বৈবাহিক সম্পর্ক থেকে বেরিয়ে আসার খবর দিয়েছিলেন ফারহান আখতার।
এ বছর মালাইকা এবং আরবাজ খানের বিচ্ছেদের খবরে তোলপাড় ছিল বি-টাউন। মনোমালিন্যের কারণে বিগত ৬ মান তারা আলাদা থাকছেন।
বর্ষীয়ান অভিনেতা ওম পুরী এবং নন্দিতা ২০১৩ সাল থেকে আলাদা রয়েছেন। এ বছর তারা আইনত বিচ্ছেদের পথ বেছে নিয়েছেন।
এছাড়া, ১৩ বছর এক সঙ্গে ছিলেন কমল হাসান এবং গৌতমী। গত নভেম্বর মাসে তারা বিচ্ছেদের পথ বেছে নেন।
