সেবা ডেস্ক: আগামী ২৯ ডিসেম্বর বৃহস্পতিবার চলতি বছরের প্রাথমিক ও ইবতেদায়ী শিক্ষা সমাপনী পরীক্ষার ফল প্রকাশ করা হবে।
একইদিন বেলা পৌনে ১১টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের সমাপনী ফলাফল হস্তান্তরের পর বেলা ১টায় সচিবালয়ে সংবাদ সম্মেলনে ফলাফলের বিস্তারিত তুলে ধরা হবে।
আজ বৃহস্পতিবার প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা রবীন্দ্রনাথ রায় বাসসকে জানান, সংবাদ সম্মেলনের পর শিক্ষার্থীরা প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় www.mopme.gov.bd এবং প্রাথমিক শিক্ষা অধিদফতরের www.dpe.gov.bd ওয়েবসাইট ভিজিট করে ফলাফল জানতে পারবেন।
গত ২০ নভেম্বর থেকে প্রাথমিক ও ইবতেদায়ীতে দেশের বাইরে ১১টিসহ সারাদেশে সাত হাজার ১৯৪টি কেন্দ্রে এ পরীক্ষায় শুরু হয়। শেষ হয় ২৭ নভেম্বর। বাসস।