ঝগড়ারচর আদর্শ উচ্চ বিদ্যালয়ের নব-গঠিত ম্যানেজিং কমিটির প্রথম সভা অনুষ্ঠিত !

Unknown

সেবা ডেস্ক: শেরপুরের শ্রীবরদী উপজেলার ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ ঝগড়ারচর আদর্শ উচ্চ বিদ্যালয়ে নব-গঠিত ম্যানেজিং কমিটির প্রথম সভা ০৮.১২.২০১৬ বৃহস্পতিবার দুপুর ২টায় বিদ্যালয়ের শিক্ষক মিলনায়তন হলরুমে অনুষ্ঠিত হয়েছে।
সভার শুরুতেই পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন মোঃ আব্দুল হান্নান সাহেব।
নব-গঠিত ম্যানেজিং কমিটির সম্মানিত সদস্য সচিব ও অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব মাহফুজল হক সাহেবের পরিচালনায় অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন জনাব মোঃ হামিদুল হক শাহজাহান, সাবেক চেয়ারম্যান ৭নং ভেলুয়া ইউ.পি ও দাতা সদস্য অত্র বিদ্যালয়।

বিদ্যালয়ের সকল শিক্ষক/কর্মচারীদের উপস্থিতিতে নব-গঠিত ম্যানেজিং কমিটি সকল সদস্যকে ফুল দিয়ে বরণ করে নেন প্রধান শিক্ষক জনাব মাহফুজল হক।
সভাপতি উপস্থিত ম্যানেজিং কমিটির সদস্যবৃন্দ সম্মানিত শিক্ষক ও কর্মচারীদেরকে ধন্যবাদ ও শুভেচ্ছা জ্ঞাপন করেন।
তিনি অত্র বিদ্যালয়ের ঐতিহ্যকে ফিরিয়ে আনার জন্য সকলের সহযোগিতা কামনা করেন। বিদ্যালয়টির প্রতিষ্ঠাতা মরহুম ডাঃ মোঃ শামছুল হক সাহেবের প্রতি শ্রদ্ধা জানাতে গিয়ে ১৯৪৮ সালে প্রতিষ্ঠিত ঐতিহ্যবাহী এই বিদ্যালয়টির প্রতিষ্ঠাকালীন সংক্ষিপ্ত ইতিহাস তুলে ধরেন।
সে সময়ে যারা এই বিদ্যালয় প্রতিষ্ঠায় সার্বিক সহযোগিতা করেছেন তাদের প্রতিও অগাধ শ্রদ্ধা ও কৃতজ্ঞতা নিবেদন করেন।
তিনি দৃঢ় চিত্তে ঘোষনা করেন শেরপুর জেলার মধ্যে ঝগড়ারচর আদর্শ উচ্চ বিদ্যালয় হবে একটি সত্যিকারের আদর্শিক বিদ্যাপীঠ। সে লক্ষ্যে সকলের আন্তরিক সহযোগিতা ও পেশাদারিত্ব কামনা করেন।
সভায় আগামী ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস উদযাপন, ২৮ডিসেম্বর চূড়ান্ত বাৎসরিক ফলাফল প্রকাশ ও পহেলা জানুয়ারী জাতীয় বই উৎসব উদযাপনের সার্বিক প্রস্তুতি সম্পন্নের সিদ্ধান্ত গৃহিত হয়।





অনুমোদিত ম্যানেজিং কমিটির তালিকা ঃ

  • জনাব মোঃ হামিদুল হক শাহজাহান, সভাপতি।
  • জনাব মোঃ আসাদুজ্জামান, শিক্ষক প্রতিনিধি।
  • জনাব মোঃ জাকির হাসান, শিক্ষক প্রতিনিধি।
  • জনাব শাহনাজ বেগম, সংরক্ষিত মহিলা শিক্ষক প্রতিনিধি।
  • জনাব মোঃ সুজন, অভিভাবক সদস্য।
  • জনাব মোঃ মোখলেছুর রহমান, অভিভাবক সদস্য।
  • জনাব মোঃ মোজাম্মেল হক, অভিভাবক সদস্য।
  • জনাব মোঃ নুর হোসেন, অভিভাবক সদস্য।
  • জনাব মোঃ মাহফুজল হক (প্রধান শিক্ষক), সদস্য সচিব।

সর্বসম্মতিক্রমে অত্র বিদ্যালয়ের প্রতিষ্ঠতার কনিষ্ঠ সন্তান জনাব মোঃ শাহনেওয়াজকে কোয়াফ সদস্য নির্বাচিত করা হয়।
ট্যাগস

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top