এম. সুরুজ্জামান, শেরপুর প্রতিনিধি: দু্র্নীতি বিরোধী কার্যক্রমে অবদান রাখায় ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের ( টিআইবি) সম্মাননা পেলেন দৈনিক বর্তমান এর নালিতাবাড়ী (শেরপুর) উপজেলা ও প্রিয় ডটকমের শেরপুর জেলা প্রতিনিধি সানী ইসলাম।
৮ ডিসেম্বর বৃহষ্পতিবার দুপুরে জাতীয় শিশু একাডেমি মিলনায়তনে তিনি এই সম্মাননা গ্রহন করেন।
৮ ডিসেম্বর বৃহষ্পতিবার দুপুরে জাতীয় শিশু একাডেমি মিলনায়তনে তিনি এই সম্মাননা গ্রহন করেন।
সম্মাননা প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন টিআইবির ট্রাস্টি বোর্ডের চেয়ারপারসন ও তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা অ্যাডভোকেট সুলতানা কামাল, মহাসচিব বিশিষ্ট কথাসাহিত্যিক সেলিনা হোসেন, প্রধান নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান প্রমুখ।
এ বছর টিআইবি দু্র্নীতি বিরোধী কার্যক্রমে অবদান রাখায় সচেতন নাগরিক কমিটির (সনাক) ৪৫ অঞ্চলের সেরা ৫ জন করে সেচ্ছাসেবককে সম্মাননা প্রদান করেছে।
সানী ইসলাম দৈনিক বর্তমানে নালিতাবাড়ী (শেরপুর) উপজেলা ও প্রিয় ডটকমের শেরপুর জেলা প্রতিনিধি হিসেবে কর্মরত আছেন।
