রূপালি চাঁদের ডেল আল্ট্রাবুক

Unknown
সেবা ডেস্ক:  ডেল এক্সপিএস আল্ট্রাবুক। নোটবুক নয়, যেনো রূপালি চাঁদ। আঁধারের আলো হয়ে জ্বলজ্বল করে জ্বলে ল্যাপটপটির কিবোর্ড। ওজন ১ কেজির সামান্য বেশি। সম্পূর্ণ উচ্চমাত্রার রেজ্যুলেশনের ১৩.৩ ইঞ্চি মোহনীয় পর্দার আল্ট্রাবুকটিতে ব্যবহৃত হয়েছে ষষ্ঠ প্রজন্মের কোর আই ৫ প্রসেসর। এর ক্লক স্পিড ২.৮ গিগাহার্ডজ পর্যন্ত।
 
সংযুক্ত আছে ১৮৬৬ মেগাহার্ডজ গতির ৮জিবি র‌্যাম, পিসিআই স্লট ভিত্তিক ২৫৬ গিগাবাইট ধারণক্ষমতা সলিড স্টেট ড্রাইভ ও ৫২০ এইচডি গ্রাফিক্স। প্রয়োজনে ভার্চুয়াল বৈঠকে মিলিত হতে ডেল এক্সপিএস ১৩ আল্ট্রাবুকে রয়েছে ওয়েভস ম্যাক্স অডিও প্রো প্রযুক্তির ২টি স্টোরিও স্পিকার এবং ৭২০পি এইচডি ওয়েবক্যাম।
 
এতে সংযুক্ত রয়েছে দ্বৈত ব্যান্ডের তারহীন প্রযুক্তি- ২.৪ ও ৫ গিগাহার্ডজ গতির ৪.০ ব্লুটুথ সংযোগ, ২টি ইউএসবি থ্রি পোর্ট যা দিয়ে ল্যাপটপটি চার্জও দেয়া যায় এবং ১টি মিনি ডিসপ্লে পোর্ট। অ্যাল্ট্রাবুকটির সঙ্গে মিলবে ৬৪ বিটের উইন্ডোজ ১০ হোম প্রিমিয়াম অপারেটিং সিস্টেম। দেশের বাজারে কম্পিউটার সোর্স বাজারজাতকৃত এক লাখ ৪১ হাজার টাকা মূল্যের ডেল এক্সপিএস আল্ট্রাবুকটির সঙ্গে দেয়া হচ্ছে ২ বছরের বিক্রয়োত্তর সেবা।
ট্যাগস

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top