তথ্য প্রযুক্তি কাজে লাগিয়ে দেশের উন্নতি করতে হবে : মো. শাহরিয়ার আলম

Unknown
সেবা ডেস্ক:  পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম বলেছেন, প্রযুক্তিকে কাজে লাগিয়ে পৃথিবীর অনেক দেশ এগিয়ে যাচ্ছে। আমাদের দেশের বিশাল তরুণ জনগোষ্ঠীকে কাজে লাগানোর জন্য প্রশিক্ষণের ভূমিকা অপরিসীম। দক্ষ জনশক্তি তৈরির মাধ্যমে তথ্য প্রযুক্তিকে কাজে লাগিয়ে দেশের উন্নতি করতে হবে। প্রযুক্তির এই শক্তিকে দেশের স্বার্থে পক্ষে কাজে লাগাতে হবে। 
শনিবার সকালে রাজশাহী কলেজ মাঠে দিনব্যাপী ‘লার্নিং এন্ড আর্নিং মেলার উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।  এ মেলার প্রতিপাদ্য ছিল ‘আমরা হবো জয়ী, আমরা দুর্বার, ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণে আইসিটি হবে হাতিয়ার’। মেলার আয়োজন করে সরকারের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) বিভাগ এবং বাস্তবায়নকারী প্রতিষ্ঠান ই-জেনারেশন এবং গ্রে এডভারটাইজমেন্ট। 
রাজশাহী জেলা প্রশাসক কাজী আশরাফ উদ্দীনের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজশাহী কলেজের অধ্যক্ষ প্রফেসর হাবিবুর রহমান, প্রকল্প পরিচালক তপন কুমার নাথ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এফবিসিসিআই পরিচালক এবং ই-জেনারেশনের চেয়ারম্যান শামীম আহসান, ট্রেনিং অপারেশন ম্যনেজার নাঈন আল আমিন, বাক্যর সাধারণ সম্পাদক তৌহিদ হোসেন এবং অন্যান্য স্থানীয় ব্যক্তিবর্গ। মেলায় স্বাগত বক্তব্য রাখেন প্রকল্পের পরিচালক তপন কুমার নাথ। অনুষ্ঠান পরিচালনা করেন মেলার কো-অর্ডিনেটর মাহবুবর রহমান শাকিল। লার্নিং এন্ড আর্নিং প্রকল্প পরিচালক তপন কান্তি নাথ ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণ এবং লার্নিং এন্ড আর্নিং অর্থাৎ ফ্রিল্যান্সিং ও আউটসোর্সিং এর ব্যাপারে সরকারের অবস্থান তুলে ধরেন।
ই-জেনারেশনের চেয়ারম্যান শামীম আহসান বলেন, তথ্য ও প্রযুক্তি খাতে সরকার নানাবিধ কর্মসূচি হাতে নিয়েছে। এর ফলে দেশে তথ্য ও প্রযুক্তি নির্ভর অনেক বড় বাজার সৃষ্টি হচ্ছে। কিন্তু দেশে দক্ষ জনশক্তির অভাব রয়েছে। সরকার এই প্রকল্পের মাধ্যমে প্রায় ১৩,০০০ দক্ষ জনশক্তি তৈরি করবে যা বিশ্ব বাজারে অনেক বড় ভূমিকা রাখবে।
মেলায় আইসিটি বিষয়ক সেমিনার ও ওয়ার্কশপের আয়োজন করা হয়। এছাড়াও লার্নিং ও আর্নিং সম্পর্কেও মুক্ত আলোচনা এবং অভিজ্ঞতা বর্ণনা করা হয়। মেলায় শিক্ষক, বিপুল সংখ্যায় শিক্ষার্থী, আগ্রহী, উদ্যোক্তা ও আমন্ত্রিত অতিথিবৃন্দ উপস্থিত ছিলেন।  
ট্যাগস

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top