র‌্যাবের অভিযানে সিরাজগঞ্জে অজ্ঞান পার্টির ৬ সদস্য গ্রেফতার

Unknown
সেবা ডেস্ক:  সিরাজগঞ্জে সদর উপজেলার শিয়ালকোল এলাকায় অভিযান চালিয়ে অজ্ঞান পার্টির ৬ সদস্য গ্রেফতার করেছে র‌্যাব। এসময় তাদের খপ্পরে পড়া একজনকে আহত অবস্থায় উদ্ধার করা হয়েছে। শুক্রবার বিকালে উপজেলার শিয়ালকোল বাজার থেকে তাদের গ্রেফতার করা হয়।
 
গ্রেফতারকৃতরা হলেন- মোঃ আঃ সালাম (৫৪), মোঃ শহর আলী (৪২), মোঃ সোহেল (৩৪), মোঃ মাহবুবুর রহমান মন্টু (৫২), মোঃ আঃ রাজ্জাক হোসেন (৩৫) ও মোঃ ইকবাল হোসেন শেখ (৩০)।
 
সিরাজগঞ্জ ক্যাম্পের ক্যাম্প কমান্ডার সহকারী পুলিশ সুপার মোঃ হাসিবুল আলম শুক্রবার সন্ধ্যায় এক সংবাদ সম্মেলনে জানান, ৮/১০ জনের একটি অজ্ঞান পার্টির দল শিয়াকোল বাজারে অবস্থান করছে এমন খবর পেয়ে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। তাদের কাছ থেকে নগদ ২৪ হাজার ৪০০ টাকা, সাতটি মোবাইল সেট, অজ্ঞান করার কাজে ব্যবহূত ওষুধ, দুইটি ঘড়ি, তিনটি আংটি ও ছয়টি মানিব্যাগ উদ্ধার করা হয়।
 
তিনি আরো জানান,অভিযানকালে অজ্ঞান পার্টির কবলে পড়ে অজ্ঞান হওয়া মনিরুজ্জামান (৪৮) নামে এক ব্যক্তিকেও উদ্ধার করা হয়। তাকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে সদর থানায় মামলা হয়েছে।

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top