আত্মপক্ষ সমর্থনে বক্তব্য দিতে আদালতে খালেদা জিয়া

Unknown
সেবা ডেস্ক:  জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় আত্মপক্ষ সমর্থনে বক্তব্য দিতে আদালতে গেছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। বৃহস্পতিবার দুপুরে পৌনে ১২টার দিকে খালেদা জিয়ার গাড়ি বহর আদালত প্রাঙ্গণে পৌঁছায়।

পুরান ঢাকার বকশীবাজারে কারা অধিদফতরের প্যারেড মাঠে স্থাপিত অস্থায়ী ঢাকার ৩ নম্বর বিশেষ জজ আবু আহমেদ জমাদারের আদালতে মামলাটির বিচারকাজ চলছে। মামলার প্রধান আসামি খালেদা জিয়ার পক্ষে ফৌজদারি কার্যবিধির ৩৪২ ধারায় আত্মপক্ষ শুনানি চলছে। 
 
এর আগে গত ১ ডিসেম্বর খালেদা জিয়া আত্মপক্ষ শুনানি করেন। আত্মপক্ষ শুনানিতে তিনি নিজেকে নির্দোষ দাবি করেন। এদিকে একই আদালতে জিয়া অরফানেজ ট্রাস্ট মামলাটিরও ধার্য তারিখ রয়েছে বৃহস্পতিবার। মামলাটিতে তদন্ত কর্মকর্তা দুদকের উপপরিচালক হারুন অর রশিদকে জেরার জন্য দিন ধার্য রয়েছে। 
 
দুই কোটি ১০ লাখ ৭১ হাজার ৬৭১ টাকা আত্মসাৎ করার অভিযোগে খালেদা জিয়াসহ ছয়জনের বিরুদ্ধে ২০০৮ সালের ৩ জুলাই রমনা থানায় জিয়া অরফানেজ ট্রাস্ট মামলাটি দায়ের করে দুদক।
 
অন্যদিকে ২০১১ সালের ৮ আগস্ট খালেদা জিয়াসহ চারজনের বিরুদ্ধে জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলাটি দায়ের করে দুদক। 

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top