বুড়িচংয়ে অজ্ঞাত বৃদ্ধের লাশ উদ্ধার

Unknown
সেবা ডেস্ক:  কাজী খোরশেদ আলম,বুড়িচং: ৮ ডিসেম্বর সকাল ৯ টায় কুমিল্লার বুড়িচং উপজেলার ষোলনল ইউনিয়নের ইন্দ্রবতী গ্রামের কদমতলী কালী বাড়ীর মন্দির সংলগ্ন পুকুর থেকে অজ্ঞাত এক বৃদ্ধের লাশ উদ্ধার করেছে বুড়িচং থানা পুলিশ।

স্থানীয় সূত্রে জানা যায়, গত কয়েক দিন যাবত অজ্ঞাত বৃদ্ধটিকে উপজেলার নানুয়ার বাজার এলাকায় ঘুরাঘুরি করতে দেখা যায়। পরবর্তীতে গত ৯ ডিসেম্বর ভোরে বুড়িচং উপজেলার ষোলনল ইউনিয়নের ইন্দ্রবতী গ্রামের কদমতলী কালী বাড়ির মন্দির সংলগ্ন পুকুরের পানিতে লাশটি ভাসতে দেখে স্থানীয়রা থানা পুলিশকে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেছে।

এই ব্যাপারে বুড়িচং থানার এস আই মোঃ সাইফুল ইসলাম বলেন, অজ্ঞাত বৃদ্ধের লাশ উদ্ধার করা হয়েছে। তার পরিচয় পাওয়া যায়নি।

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top