চাকুরী জাতীয় করন ও বকেয়া বেতন আদায়ের দাবি

Unknown
মোঃ রফিকুল ইসলাম : চাকুরী জাতীয় করন ও বকেয়া বেতন আদায়ের দাবিতে অনির্দিষ্টকালের কর্ম বিরতি পালন করছে বাংলাদেশ এক্টট্রা মোহরার ( নকল নবিশ) এসোসিয়েশন জামালপুর জেলা শাখা।

কেন্দ্রীয় কর্মসূচির অংশহিসাবে গত রোববার থেকে শুরু হওয়া কর্ম বিরতি গতকাল বুধবার ৪র্থ দিন পালন করে জেলাসাব রেজিস্ট্রি অফিসের নকল নবিশ সহ সকল উপজেলা সাব রেজিস্ট্রি অফিসের নকল নবিশরা।

কর্মবিরতি চলাকালে বাংলাদেশ এক্ট্রট্রা মোহরার ( নকল নবিশ ) এসোসিয়েশন জামালপুর জেলা শাখার সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল মোতালব, সাধারন সম্পাদক রাশেদুজ্জামান সোহেল, সাংগঠনিক সম্পাদক ফজলুল হক আকন্দ, প্রচার সম্পাদক হুমায়ুন কবীর, সদর উপজেলা শাখার সভাপতি সায়মা আক্তার শিমু,সাধারন সম্পাদক সোহেনা সোবহান ছন্দা,সাংগঠনিক সম্পাদক তৌহিদা আক্তার লিপি,মহিলা বিষয়ক সম্পাদক মুক্তা বেগম প্রমুখ।

বক্তারা বলেন দাবি আদায় না হওয়া পর্যন্ত তাদের আন্দোলন অব্যাহত থাকবে। দ্রুত তাদের দাবি না মানা হলে কঠোর আন্দোলনে যাবার হুমকি দিয়েছেন নকল নবিশরা।

এদিকে নকল নবিশদের কর্ম বিরতির কারনে বিপাকে পড়েছে দলিলের নকল নিতে আসা ভূমির মালিকরা। কবে নাগাত তারা নকল উঠাতে পাড়বেন অনিশ্চিত হয়ে পড়েছে।

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top