যুবরাজ-বিরাটের পর এবার সেলিব্রেটি প্রেমে জহির খান

Unknown
সেবা ডেস্ক:  যুবরাজ সিং-হ্যাজেল কিংবা বিরাট-অনুষ্কাতে শেষ না, শোবিজ তারকাদের সঙ্গে ক্রিকেটারদের প্রেমের রসায়নে আরো অনেকে রয়েছেন। এবার এ তালিকায় আসলো ক্রিকেটার জহির খানের নাম। প্রকাশ্যে হাতে হাত ধরে ঘুরে বেড়াচ্ছেন জাহির খান ও সাগরিকা ঘাটগে। আর বিষয়টি আলোচনায় আসে যুবরাজের বিয়েতে দুজনের একসঙ্গে উপস্থিতিতে।
 
সঙ্গে সঙ্গে নতুন এ প্রেম কাহিনী বেশ ফলাও করে প্রকাশ করেছে টাইম অব ইন্ডিয়া, আইবিটি, হিন্দস্তান টাইমসসহ আরো কয়েকটি মিডিয়া।সাগরিকার পরিচয়টা দিয়ে রাখি, বলিউডি ম্যুভি ‘চাক দে’তে মহিলা হকি টিমের আই ক্যান্ডি তিনি ছিলেন। ‘এক লন্ডেয়া কো দিখানা হ্যায়, এক লন্ডিয়া কেয়া কর সকতি হ্যায়’ ডায়ালগের জন্যও বেশ পরিচিত মুখ তিনি।
 
‘চাক দে’ ছবিতে তাঁর বাগদত্তা হিসেবে দেখানো হয় এক ক্রিকেট তারকাকে যিনি প্রেমিকার স্পোর্টস কেরিয়ারকে নেহাতই তাচ্ছিল্যের চোখে দেখেন। শেষ পর্যন্ত সেই ক্রিকেট তারকা তাঁকে প্রপোজ করতে এলে তিনি তাঁকে ফিরিয়ে দেন।
সিনেমার গল্প কী অদ্ভুতভাবে ফলে গেল সাগরিকার জীবনে। বেশ কিছুদিন হল, সাগরিকার প্রেমে মজে রয়েছেন জাহির খান। তাঁদের মেলামেশা চোখে পড়েছে সকলের। 
 
সাগরিকা ও জাহির  সম্পর্ক নিয়ে বেশ সিরিয়াস। কিন্তু শেষ পর্যন্ত এই প্রেম বিয়ে পর্যন্ত গড়াবে কি না, তা এখনই ঠিক বলা যাচ্ছে না কারণ শোনা যাচ্ছে দু’জনের প্রেমটা শুরু হয়েছে মাত্র চার মাস হল। সাগরিকার ইনস্টাগ্রাম প্রোফাইল দেখলে বোঝা যায়, খুব অল্প সময়ের মধ্যেই দু’জন দু’জনের কাছাকাছি এসেছেন।

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top