আইসিসির ২০১৬ সালের সেরা উদীয়মান খেলোয়াড় মুস্তাফিজুর রহমান

Unknown
সেবা ডেস্ক:  আইসিসি ২০১৬ সালের সেরা উদীয়মান খেলোয়াড় হিসেবে বেছে নিয়েছে বাংলাদেশের ফাস্ট বোলার সেনসেশন মুস্তাফিজুর রহমানকে। প্রথম বাংলাদেশি খেলোয়াড় হিসেবে কোনো আইসিসি পদক জিতলেন মুস্তাফিজ।
 
আইসিসির অ্যাওয়ার্ড দেয়ার জন্য ২০১৫ সালের ১৪ সেপ্টেম্বর থেকে ২০১৬ সালের ২০ সেপ্টেম্বর পর্যন্ত সময়টি বিবেচনায় নিয়েছে। এই সময়ে মুস্তাফিজ তিনটি ওয়ানডে খেলে ৮টি উইকেট নিয়েছেন এবং ১০টি টি টোয়েন্টিতে নিয়েছেন ১৯ উইকেট। সেরা উদীয়মান খেলোয়াড় নির্বাচিত হওয়ার পরে মুস্তাফিজুর বলেছেন, এই অ্যাওয়ার্ড আমার বছরের সেরা পুরস্কার এবং সামনের দিনগুলোতে আরো ভালো খেলার জন্য অনুপ্রেরণা দেবে। প্রথম বাংলাদেশি হিসেবে আইসিসি অ্যাওয়ার্ড জিততে পেরে আমি অনেক আনন্দিত ও গর্বিত।
 
আন্তর্জাতিক ক্রিকেট খেলাই তার আজন্ম স্বপ্ন ছিল উল্লেখ করে মুস্তাফিজ বলেন, সব তরুণ খেলোয়াড়ের জন্য আন্তর্জাতিক ক্রিকেটে খেলা স্বপ্ন এবং আমার এই স্বপ্ন সত্যি হয়েছে। যার গত কয়েক বছর ধরে আমাকে সমর্থন করে আসছেন তাদেরকে ধন্যবাদ দিতে চাই। প্রতিশ্রুতি দিচ্ছি সামনে যে সুযোগ পাবো তার সর্বোচ্চ সদ্ব্যবহার করার চেষ্টা করবো।
 
এদিকে দুর্দান্ত বছর কাটানো রবিচন্দ্রন অশ্বিন হয়েছেন আইসিসির বর্ষসেরা ক্রিকেটার ও টেস্ট ক্রিকেটার। বর্ষসেরা ক্রিকেটার গারফিল্ড সোবার্স ট্রফিজয়ী দ্বাদশ ভারতীয় অশ্বিন আট টেস্টে ৪৮ উইকেট নিয়েছেন, রানও করেছেন ৩৩৬। এছাড়া ১৯ টি টোয়েন্টিতে নিয়েছেন ২৭ উইকেট। বর্ষসেরা ওয়ানডে ক্রিকেটার হয়েছেন কুইন্টন ডি কক। ১৬ ওয়ানডেতে ৫৬ গড়ে ৭৯৩ রান করেছেন তিনি, সেঞ্চুরি করেছেন ৪টি। আফগানিস্তানের মোহাম্মদ শেহজাদ হয়েছেন সহযোগী দেশের সেরা খেলোয়াড়। নারী ক্রিকেটের সেরা খেলোয়াড় হয়েছেন নিউজিল্যান্ডের সুজি বেনেটস। 

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top