ল্যাক্সেটিভস বা কোষ্ঠকাঠিন্যের ওষুধ সেবন থেকে হার্ট-কিডনির সমস্যা

Unknown
সেবা ডেস্ক:  মাত্রাতিরিক্ত ল্যাক্সেটিভস বা কোষ্ঠকাঠিন্যের ওষুধ সেবন থেকে হার্ট ও কিডনির সমস্যা হতে পারে বলে বিশেষজ্ঞগণ সতর্ক করে দিয়েছেন। যুক্তরাষ্ট্রের ফুড এন্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন বা এফডিএ বলেছে, যারা মাত্রাতিরিক্ত ল্যাক্সেটিভস সেবন করে তাদের শরীরে পানি শূন্যতা দেখা দেয় এবং ইলেক্ট্রলাইটসের ভারসাম্যতা সৃষ্টি হয়। ফলে কিডনি ও হার্টের সমস্যা হতে পারে।
 
বিশেষজ্ঞগণ বলছেন, যে সমস্ত ল্যাক্সেটিভস ওষুধে সোডিয়াম ফসফেট রয়েছে তা অধিক সেবন করা উচিত নয়। বিশেষজ্ঞগণ বলছেন, যাদের বয়স ৫৫ বছরের বেশি এবং কম বয়স তাদের ল্যাক্সেটিভস থেকে এ ধরনের সমস্যা বেশি হয়। বিশেষজ্ঞগণ এটাও বলছেন, ৫ বছরের কম বয়সী শিশুদের কোনো অবস্থাতেই কোষ্ঠকাঠিন্যের ওষুধ দেওয়া উচিত নয়।

লেখক : চুলপড়া, এলার্জি, চর্ম ও যৌন রোগ বিশেষজ্ঞ
ট্যাগস

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top