ঘরে বসেই তৈরি করুন পিনাট বাটার

Unknown
সেবা ডেস্ক:  সুস্বাদুর পাশাপাশি পিনাট বাটার স্বাস্থ্যকরও বটে। বাজারে বিভিন্ন ব্র্যান্ডের পিনাট বাটার পাওয়া যায়। তবে আপনি চাইলে ঘরে বসেই এটি বানাতে পারেন। জেনে নিন রেসিপিটি।
 
উপকরণ: ভাজা চীনা বাদাম-দেড় কাপ, বাদাম তেল বা মাখন- ১ টেবিল চামচ, মধু- ১ টেবিল চামচ ও লবণ- ১/২ চা চামচ।
 
আপনি চাইলে লবণটা নাও দিতে পারেন। আবার লবণ দেয়া কেনা বাদাম হলে সেক্ষেত্রে দেয়ার প্রয়োজন নেই।  মধু ভালো না লাগলে সেটাও এড়িয়ে যেতে পারেন।
 
প্রণালী: ভাজা বাদাম খোসা ছাড়িয়ে পরিষ্কার করে রাখুন। এবার দেড় কাপ বাদামের সাথে ১ টেবিল চামচ বাদাম তেল মেশান। বাদাম তেল না দিতে চাইলে মাখনও দিতে পারেন। তবে মাখনটা প্যানে দিয়ে গলিয়ে দিবেন। লবণ ও মধু দিন। এটি ভালভাবে ব্লেন্ড করে নিন। 
পরিষ্কার জীবাণুমুক্ত বয়ামে ভরে ফ্রিজে সংরক্ষণ করুন। দুই সপ্তাহ পর্যন্ত এই পিনাট বাটার ভালো থাকবে। ভেজা চামচ না দিলে ও বয়ামের মুখ ভালো করে বন্ধ রাখলে ১ মাস পর্যন্ত ভালো থাকবে।
ট্যাগস

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top