আমিরের প্রশংসায় পঞ্চমুখ সালমান

Unknown
সেবা ডেস্ক:  ‘দঙ্গল সিনেমায় আমিরের অভিনয়, ডায়ালগ, গল্পের বিন্যাস, শিল্প, ব্যাকগ্রাউন্ড, পটভূমি, রেসলিং সবকিছু আমার কাছে স্বয়ংসম্পূর্ণ মনে হয়েছে। আমিরের শ্রেষ্ঠ সিনেমা ছিল লগান, আমি মনে করি ‘দঙ্গল’ ‘লগান’কেও ছাড়িয়ে গেছে।’ কথাগুলো বলিউড অভিনেতা সালমান খানের।
 
আমির খানকে নিয়ে এমন প্রশংসায় মেতে উঠলেন সল্লু মিয়া। না, এখানে কোন গল্প বলা হচ্ছে না। ক্যামেরা সামনে দাড়িয়ে আমির খান সম্পর্কে এসব ইতিবাচক মন্তব্য করেছেন সালমান। গত ২৫ ডিসেম্বর, ভারতীয় টিভি চ্যানেল এএনআই'সহ অন্যান্য মিডিয়ার সামনে এমন তথ্য দিয়েছেন তিনি। এমনকী ভিডিও ইউটিউবে প্রকাশ করা হয়েছে।
 
দুইদিন আগে করা টুইট মন্তব্যের  বিষয়ে এক প্রশ্নে সালমান আরো বলেন, ‘না দেখে আমি টুইট করেছিলাম, এবার দেখে সেটার উপযুক্ত জবাব দিলাম। আমার দেখা অন্যতম সেরা সিনেমা এটি। আর চলচ্চিত্রটির গল্পটি যেহেতু বাস্তব, এজন্য কাহিনীও অনেক সুন্দর। সবার অভিনয় এখানে সাবলীল করে ফুটিয়ে তোলা হয়েছে।’ গত ২৩ ডিসেম্বর দঙ্গল মুক্তি পাওয়ার পর সালমান খান তার টুইটারে এক বার্তায় খোলাখুলিভাবেই বলেন, ‘ব্যক্তিগত ভাবে তাঁকে পছন্দ করলেও পেশার দিক থেকে আমিরকে ঘৃণা করি। অবশ্য এর জবাবে আমির বলেন, সালমানের এই ঘৃণাকে আমি পছন্দ করি।
 
উল্লেখ্য, চলতি বছরের জুলাইয়ে মুক্তি পায় সালমানের ‘সুলতান’। সে ছবিতে কুস্তিগীরের ভূমিকায় অভিনয় করেছিলেন তিনি। আর সদ্য মুক্তি পাওয়া ‘দঙ্গল’এ আমির খান কুস্তিগীর মহাবীর সিংহ ফোগটের চরিত্রে অভিনয় করেছেন।

ট্যাগস

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top