ট্রাইগ্লিসারাইড বেশি হলে হৃদরোগের ঝুঁকি

S M Ashraful Azom
সেবা ডেস্ক:  আমরা রক্তের কোলেস্টেরল বলতে এইচডিএল বা এলডিএলকে বুঝি। কিন্তু রক্তে ট্রাইগ্লিসারাইড নামক এক ধরনের চর্বি বা ফ্যাটি উপাদান রয়েছে। এই ট্রাইগ্লিসারাইডকে ভাসমান চর্বিও বলা হয়ে থাকে। দুগ্ধজাত খাবার, মাংস এবং রান্নার তেলে ট্রাইগ্লিসারিড বেশি থাকে। এছাড়া শরীরের অভ্যন্তরে জমে থাকা চর্বি থেকে অথবা লিভারের মধ্যেও ট্রাইগ্লিসারাইড তৈরি হতে পারে। 
 
যাদের শরীরে ওজন বেশি, যারা প্রচুর পরিমাণ অ্যালকোহল জাতীয় পানীয় পান করেন এবং যারা প্রচুর পরিমাণ মিষ্টি জাতীয় খাবার খান তাদের রক্তে ট্রাইগ্লিসারাইডের পরিমাণ বেশি থাকে। আর যাদের রক্তে ট্রাইগ্লিসারাইডের পরিমাণ বেশি থাকে তাদের হার্ট অ্যাটাকসহ হৃদরোগে আক্রান্ত হবার ঝুঁকি অনেক বেশি থাকে। 
 
রক্তের ট্রাইগ্লিসারাইড বা ভাসমান চর্বি কমাতে চর্বি জাতীয় খাবার কম আহার, প্রচুর পরিমাণ সবজি ও ফলমূল আহার, আঁশ জাতীয় খাবার খাওয়া, প্রতিদিন ব্যায়াম করা জরুরি। এতে শুধু ট্রাইগ্লিসারাইড কমবে তাই নয়, রক্তের টোটাল কোলেস্টেরলও হ্রাস পাবে।

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top