সেবা ডেস্ক: সালমান খানের উদ্দেশ্যে করা টুইঙ্কেল খান্নার একটি ‘টুইটাঘাত’ ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। এই ব্যঙ্গাত্মক লেখা মেনে নিতে পারেননি সালমান-ভক্তরা। স্বাভাবিক ভাবেই টুইঙ্কেলের কপালে জোটে সালমান-ভক্তদের একের পর এক কটূক্তি। কী এমন লিখেছিলেন টুইঙ্কল?
টুইঙ্কেল নিজের টুইটারে একটি মজার বিজ্ঞাপন পোস্ট করেন সালমানের জন্য উপযুক্ত পাত্রীর খোঁজ করে! এই বিজ্ঞাপনে সালমানের নানা ‘কীর্তি’র উল্লেখ করেছেন তিনি।
টুইঙ্কেল লেখেন, “ভারতের সবচেয়ে প্রবীণ এলিজেব্ল ব্যাচেলারের জন্য পাত্রী চাই: পাত্র ড্যাশিং, নন-ভেজেটেরিয়ান, সাকসেসফুল এবং মাসক্যুলার খানদানি ছেলে। নাচ, নাটক করায় তাঁর জুড়ি মেলা ভার! সুন্দরী, তন্বী পাত্রী চাই যে লং ড্রাইভে রাস্তা পিষে দিয়ে এগিয়ে যেতে পছন্দ করবে। পাত্রী বাচাল হলে চলবে না। কারণ, পাত্র বকবক একদমই পছন্দ করেন না। জাতপাত নিয়ে কোনও সমস্যা নেই।
এই টুইট দেখে এটা আন্দাজ করাটা মোটেও খুব শক্ত হয়নি যে, ‘খানদানি ছেলে’ বলতে খান পদবি, ‘রাস্তা পিষে দিয়ে এগিয়ে যাওয়া’ বলতে সলমনের হিট অ্যান্ড রান কেস আর ‘বকবক’-এর বানানে buck buck বলতে কৃষ্ণসার হরিণের কথা বোঝাতে চেয়েছেন টুইঙ্কেল।
কারণ, এই সব বিষয়ই সালমান খানের সঙ্গে যুক্ত। তাই তা বুঝতে সময় লাগেনি সালমান-ভক্তদের। খবর ইন্ডিয়ান এক্সপ্রেস। আর তাতে খবরটি ভাইরাল হয়ে গেছে গোটা বলিউড শোবিজে।