সেবা ডেস্ক: ২৬শে ডিসেম্বর ২০১৬ রোজ সোমবার বাদ মাগরীব ডেসটিনি সোস্যাল মিডিয়া ফোরাম গ্রীন সিঙ্গাপুর এর উদ্যোগে “ডিএসএমএফ গ্রীনের প্রতিষ্ঠাতা সভাপতি ইঞ্জিনিয়ার মোঃ নাজিম উদ্দিন জুয়েল স্যারের পিতার রুহের মাগফেরাত কামনা করে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।
ডেসটিনি সোস্যাল মিডিয়া ফোরাম গ্রীন সিঙ্গাপুর মো. জহুরুল ইসলামের আহ্বানে মো. আব্দুল আল মামুন ও মো. আব্দুল কুদ্দুস এর সার্বিক সহযোগিতায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া পরিচালনা করেন মো. সাহেব আলী।
এতে উপস্থিত ছিলেন ডিএসএমএফ গ্রীন’র সদস্য বাবুল হোসেন, মোক্তার হোসেন, সজিব, শাহরিয়ার, ইব্রাহিম, খলিলুর, সাদ্দাম, জাবেদ প্রমুখ।
মিলাদ মাহফিলে উপস্থিত সদস্যগন ডেসটিনি সোস্যাল মিডিয়া ফোরাম গ্রীন এর প্রতিষ্ঠাতা জনাব ইন্জি: নাজিম উদ্দিন জুয়েল স্যারের পিতার মৃত্যুতে তাদের পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন, এবং মরহুমের আত্বার মাগফেরাত কামনায় দোয়া ও মোনাজাত করা হয়।
