জামালপুরে জেলা পরিষদ নির্বাচনে ভোট গ্রহণ চলছে

G M Fatiul Hafiz Babu

সেবা ডেস্ক: জামালপুর জেলা পরিষদ নির্বাচনে ২৮ ডিসেম্বর বুধবার সকাল ৯ টা থেকে ভোট গ্রহণ শুরু হয়েছে । এ নির্বাচনে ১৫ টি কেন্দ্রে ভোট দেবেন ৯৮৭ জন ভোটার।

নির্বাচনে চেয়ারম্যান পদে ৬ জন, সাধারণ সদস্য পদে ৪৯ জন ও সংরড়্গিত সদস্য পদে ১০ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন।

এখন পর্যন্ত শান্তিপ্রিয় ও সুষ্ঠু পরিবেশে ভোট গ্রহণ চলছে। কোথাও কোন অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।

নির্বাচন উপলক্ষে প্রশাসনের পড়্গ থেকে ব্যাপক নিরাপত্তা নেয়া হয়েছে। জেলা পরিষদ নির্বাচন ৩নং ওয়ার্ড (বকশীগঞ্জ) এর কেন্দ্রে সরেজমিনে দেখা গেছে কড়া নিরাপত্তায় ভোট নেয়া হচ্ছে।

এ কেন্দ্রের প্রিজাইডিং অফিসার মোহাম্মদ আবদুল হামিদ জানান, অত্যন্ত শান্তিপূর্ণ ভাবে ভোট অনুষ্ঠিত হচ্ছে । দুপুর ২ টা পর্যনত্ম ভোট গ্রহণ চলবে

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top