মোঃ শাহ আলম সিদ্দীক: ২৭.১২.১৬ রোজ মঙ্গলবার সন্ধ্যা ০৬টায় ডেসটিনি সোস্যাল মিডিয়া ফোরাম গ্রীন বগুড়া জেলার অন্তর্গত শেরপুর থানায় ০২নং গাড়িদহ’র উদ্যোগে সাপ্তাহিক টিম মিটিং অনুষ্ঠিত হয়।
জনাব মোঃ শাহ আলম সিদ্দীকের সভাপতিত্বে উক্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোঃ মশিউর রহমান সদস্য, ডিএসএমএফ গ্রীন রাজশাহী বিভাগ। সমসায়িক বিভিন্ন বিষয় নিয়ে বিশেষ আলোচনা করেন জনাব মোঃ জাহাঙ্গীর আলম যুগ্মআহ্বায়ক ডিএসএমএফ গ্রীন শেরপুর, বগুড়া।
এছাড়াও অত্র ইউনিয়নের বিভিন্ন গ্রাম থেকে ডেসটিনি ২০০০লিঃ এর সাধারণ ক্রেতা পরিবেশকগণসহ সাধারণ বিনিয়োগকারীরা উপস্থিত ছিলেন। সমসাময়িক বিভিন্ন বিষয়ে আলোচনাসহ এমডি ও চেয়ারম্যান স্যারের মুক্তির জোর দাবি করা হয়। পরিশেষে সভাপ্রধানের সমাপনি বক্তব্যের মাধ্যমে উক্ত টিম মিটিং সমাপ্ত ঘোষাণা করা হয়।