বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির অনন্য দৃষ্টান্ত : ধর্মমন্ত্রী মতিউর রহমান

Unknown
সেবা ডেস্ক:  ধর্মমন্ত্রী অধ্যক্ষ মতিউর রহমান বলেছেন, বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির অনন্য দৃষ্টান্ত। সরকার সকল ধর্মের মানুষের শান্তিপূর্ণ সহাবস্থান নিশ্চিত করেছে বলেও তিনি জানান।
 
আজ মঙ্গলবার দুপুরে রাজধানীর একটি হোটেলে বাংলাদেশে সফররত কাউন্সিল অব চায়না রিলিজিয়ন ফর পিস (সিসিআরপি) এর এক প্রতিনিধি দলের সাথে মতবিনিময় সভায় ধর্মমন্ত্রী এ কথা বলেন। 
ইসলামিক ফাউন্ডেশন দেশবরেণ্য আলেম-ওলামার সমন্বয়ে এ মতবিনিময় সভার আয়োজন করে।
 
সিসিআরপি’র ভাইস প্রেসিডেন্ট গু চেনজেন বদরউদ্দীন বিভিন্ন ধর্মাবলম্বী ৬ সদস্য বিশিষ্ট চীনা প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন।
মন্ত্রী তাঁর সাম্প্রতিক চীন সফরের অভিজ্ঞতা তুলে চীনা আথিতেয়তার প্রশংসা করেন। 
 
মতবিনিময় সভায় অন্যান্যের মধ্যে বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের চেয়ারম্যান অধ্যাপক আবদুল মান্নান, ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক সামীম মোহাম্মদ আফজাল, ইফা বোর্ড অব গভর্নরস এর গভর্নর এডভোকেট শেখ মোহাম্মদ আবদুল্লাহ, শায়খ আল্লামা খন্দকার গোলাম মাওলা নকশেবন্দী, মদীনাতুল উলুম কামিল মাদ্রাসার প্রিন্সিপাল মাওলানা আবদুর রাজ্জাক, সিসিআরপি-এর সেক্রেটারী জেনারেল মি. লুকান ও এশিয়ান কনফারেন্স অব রিলিজিয়াস ফর পিস (এসিআরপি) এর সেক্রেটারী জেনারেল প্রিন্সিপাল সুকোমল বড়–য়া প্রমুখ বক্তৃতা করেন। -বাসস।
ট্যাগস

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top