"বাঁশখালীতে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ উদযাপন উপলক্ষে মানববন্ধন"

S M Ashraful Azom
সেবা ডেস্ক:  শিব্বির আহমদ রানা, বাঁশখালী: মহিলা বিষয়ক অধিদপ্তর ও উপজেলা প্রশাসনের উদ্যোগে "রঙ্গিন পৃথিবী রঙ্গিন আলো, সকল নারী থাকুক ভালো" স্লোগানের আলোকে বাঁশখালী উপজেলা পরিষদ চত্বরে "আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ-১৬" উদযাপন উপলক্ষ্যে মানববন্ধন পরবর্তী র্যালী ও সফল নারীদের পুরুষ্কার বিতরণ অনুষ্টিত হয়।

উপজেলা মহিলা বিষয়ক নারী কর্মকর্তা  জনাবা সাকেরা শরীফের সঞ্চালনায়, বাঁশখালী ওপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব কাজী চাহেল তস্তরির সভাপতিত্বে  অনুষ্টানে প্রধান অথিতি হিসেবে উপস্থিত ছিলেন- বাঁশখালী চট্টগ্রাম-১৬ আসনের মাননীয় সংসদ সদস্য জনাব আলহাজ্ব মোস্তাফিজুর রহমান চৌধুরী এমপি।

অন্যন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- বাঁশখালী থানা অফিসার ইনচার্জ জনাব আলমগীর হোসেন। জনাবা সাফিয়া মোক্তার মহিলা ভাইস চেয়ারম্যান  বাঁশখালী উপজেলা পরিষদ।

তাছাড়া উপজেলা পরিষদের বিভিন্ন কর্মকর্তা, মহিলা বিষয়ক নিবন্ধিত বিভিন্ন সমিতির সভানেত্রী, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্টানের শিক্ষার্থীরা ও বাঁশখালী উপজেলা আওয়ামীলীগের নেতৃবৃন্দ সহ প্রমূখ উপস্থিত ছিলেন।

প্রধান অথিতি তাঁর বক্তব্যে বলেন- বর্তমান নারী সমাজ আগের চেয়ে অনেক সচেতন হয়েছে। মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার সরকার নারী সমাজের উন্নয়নের জন্য কাজ করে যাচ্ছে। তিনি উপস্থিত ছাত্রীদের উদ্দ্যেশে বলেন আপনার যারা পড়া লেখায় আছেন তারা নারী অধিকার নিয়ে সচেতন করে দেন অন্যন্যদেরকে। রাস্তা ঘাটে বখাটেদের দ্বারা উক্ত্যক্ত হলে সাথে সাথে প্রশাসনকে অবহিত করবেন। বাল্য বিবাহ একটি নারী নির্যাতনের অংশ। তাই নিজেরা এর বিরোদ্ধে প্রতিবাদ করবেন। নিজেরা আগে আত্মনির্ভশীল হয়ে বিয়ে নিবেন। বাংলাদেশ সরকার নারী ক্ষমতায়ন, নারী অধিকার নিয়ে কথা বলে। আপনারা কেউ অবলা নয়। 

অন্যন্যদের মধ্যে বক্তব্য রাখেন- উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজী চাহেল তস্তরি, বাঁশখালী থানা ইনচার্জ মোঃ আলমগীর হোসেন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সাকেরা শরিফ।
পরিশেষে উপজেলা পর্যায়ে সফল নারী হিসেবে নির্বাচিতদের কে ক্রেস্ট সহ বিভিন্ন পুরুষ্কার ও সম্মাননা প্রদান করেন।
ট্যাগস

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top